Ajker Digonto
বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মুখোমুখি অবস্থানে বিরাট কোহলি ও বিসিসিআই!

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
মুখোমুখি অবস্থানে বিরাট কোহলি ও বিসিসিআই!

অবস্থা দেখে এখন যা মনে হচ্ছে তা হলো, অধিনায়কত্ব হারানোর বিষয়ে বিরাট কোহলির বিবৃতি নিয়ে অখুশি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা। তার দাবি, কোহলি মিথ্যাচার করছেন। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

এর আগে সম্প্রতি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি সেটি মানেননি এবং নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। ফলে ওয়ানডের অধিনায়ক থেকেও তাকে সরানো হয়েছে। কারণ, সাদা বলের ফরম্যাটে দুই অধিনায়ক রাখা কঠিন বলে মত বিসিসিআইয়ের।

তবে গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন কোহলি। সেখানে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার বলেন, ‘টেস্ট দল ঘোষণার ঠিক দেড় ঘণ্টা আগে বিসিসিআই থেকে আমাকে কল দেওয়া হয়। প্রধান নির্বাচক আমার সঙ্গে টেস্ট দল নিয়ে আলোচনা করেন। ফোনকল শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি আমাকে জানান, পাঁচজন নির্বাচক সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে আর ওয়ানডের নেতৃত্বে রাখা হবে না। এ বিষয়ে পূর্বে কোনো আলোচনা হয়নি।’

এ সময় টি-টোয়েন্টির অধিনায়ক পদ থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার ব্যাপারেও কথা বলেছেন তিনি। বিরাট কোহলি বলেন, ‘যখন আমি বিসিসিআইকে জানাই যে, টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চাই, তখন তারা সুন্দরভাবেই এটি গ্রহণ করেছে। আমি তাদের বলেছি, এটি কঠিন সিদ্ধান্ত ছিল।

আমি সেই সময় জানিয়েছিলাম, ওয়ানডে ও টেস্টে নেতৃত্ব চালিয়ে যেতে চাই। আমার পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট ছিলাম। একই সঙ্গে এটাও জানিয়েছিলাম যে, কর্মকর্তা এবং নির্বাচকরা যদি মনে করেন আমার অন্য ফরম্যাটে নেতৃত্ব দেওয়া উচিত নয়, তবে তাও ভালো।’

ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা জানাইনি বলে বিরাট কোহলি যে দাবি করেছে তা সে বলতে পারে না। সেপ্টেম্বরেই তার সঙ্গে কথা হয়েছিল। তখন তাকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করা হয়। কিন্তু সে নিজ থেকেই ছেড়ে দিলো। এখন সাদা বলে দুজন অধিনায়ক রাখা কঠিন হয়ে পড়েছিল আমাদের জন্য।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সংবিধান সংশোধনে হচ্ছে ১৭ সদস্যের কমিটি
সরবরাহ-সংকটের মধ্যেই বাড়ল সয়াবিন তেলের দাম
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
শেখ মুজিবকে আগরতলা মামলা থেকে মুক্ত করতে জামায়াত আন্দোলন করেছিল: শাহজাহান চৌধুরী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বন্দরের জট কমাতে ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে বিক্রির উদ্যোগ এনবিআরের

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি

ফিরে আসলেন মেসি, জোড়া গোল করে মায়ামি ফাইনালে

নির্বাচনী দায়িত্বে রাষ্ট্রীয় অঙ্গীকার: অনিয়ম প্রতিরোধে আনসার-ভিডিপির বদ্ধপরিকর

শততম ম্যাচে ইস্তানবুলে বিধ্বস্ত লিভারপুল, প্রিমিয়ার লিগে হারের বৃত্তে চ্যাম্পিয়নরা

আন্তর্জাতিক কার্ডে কিনে নেওয়া যাবে সব রুটের বিমান টিকিট

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর আরোপ

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে খালেদা জিয়া: সংলাপে বসুন, তত্ত্বাবধায়কের দাবি মানুন নইলে আরও কঠোর কর্মসূচি

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে খালেদা জিয়া: সংলাপে বসুন, তত্ত্বাবধায়কের দাবি মানুন নইলে আরও কঠোর কর্মসূচি

ইরানের পরমাণু প্রকল্পে চূড়ান্ত অস্বীকৃতি জানাল ওয়াশিংটন