Ajker Digonto
রবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

কীভাবে ১৫৫ কেজি ওজন কমালেন আদনান সামি?

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ

মালদ্বীপ ঘুরতে গিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় সংগীতশিল্পী আদনান সামি। নিজের ভেরিফাইড পেইজে প্রকাশ করেছেন পারিবারিক ট্রিপের বিভিন্ন আনন্দের মুহূর্ত। ছিপছিপে আদনান সামির ছবি দেখে নতুন করে নেটিজেনদের মধ্যে কাজ করছে বিস্ময়। যদিও এই গায়কের ওজন কমানোর গল্প বেশ পুরনোই।

সেটা ছিল ২০০৬ সালের কথা। ২২০ কেজি ওজনের আদনান ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে! কারণ চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন বাড়তি ওজন ঝরাতে না পারলে বেঁচে থাকা কঠিনই হয়ে পড়বে এই গায়কের জন্য। এরপরই আদাজল খেয়ে ওজন ঝরানোর মিশনে নেমে পড়েন এই শিল্পী। কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে ১৫৫ কেজি ওজনকে বিদায় জানান।

এক সময় বিরিয়ানি খেতে খুব পছন্দ করতেন আদনান। ভালোবাসতেন মাখন ও স্টেক। তবে একদিন বিশাল একটি চিজকেক, সেদ্ধ আলু ও মাখন দিয়ে স্টেক খেয়ে সিদ্ধান্ত নিলেন আর না! এরপরের দিন থেকেই বদলে গেলো তার জীবন। কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে প্রোটিনে নির্ভরশীল হওয়া শুরু করলেন আদনান। একজন পুষ্টিবিদের পরামর্শে তার ওজন ঝরানোর এই কঠিন যাত্রা শুরু হয়।

শুরুতে ব্যায়াম করতে পারতেন না এই সংগীতশিল্পী। কারণ তিনি এতোটাই মেদবহুল ছিলেন যে নিচু হতে পারতেন না কোনোভাবেই। ফলে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমেই তাকে ঝরাতে হয়েছিল বেশ অনেকটা ওজন। সাদা ভাত, রুটি, চিনি ও জাঙ্ক ফুড খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন।

আদনানের পুষ্টিবিদ জানান, ‘ইমোশোনাল ইটার’ ছিলেন আদনান। মন খারাপ থাকা কিংবা ভালো থাকার উপর নির্ভর করতো তার খাদ্যাভ্যাস। শর্করা ও চিনিজাতীয় খাবার হুট করেই প্রচুর পরিমাণে খেয়ে ফেলতেন তিনি। এরপর যদিও অনুতপ্ত হতেন ব্যাপারটা নিয়ে। এই ঘটনা যেন না ঘটে সেজন্য পুষ্টিবিদকে সঙ্গে নিয়েই চলতেন আদনান।

এক কাপ চিনি ছাড়া চা খেয়ে শুরু হতো আদনানের দিন। দুপুরে ১ টেবিল চামচ ফ্যাট-ফ্রি সালাদ ড্রেসিং দেওয়া সবজির সালাদ ও মাছ থাকতো মেন্যুতে। রাতের খাবারে সেদ্ধ ডাল অথবা মুরগির মাংস খেতেন। কোনও ধরনের ভাত বা রুটি থাকতো না খাদ্য তালিকায়। সন্ধ্যায় খেতেন ঘরে তৈরি পপকর্ন, যেখানে থাকতো না মাখন ও লবণ।

প্রায় চল্লিশ কেজি ওজন কমে যাওয়ার পর ডায়েটিশিয়ানের পরামর্শে ব্যায়াম শুরু করেন আদনান। শুরুতে ট্রেডমিলে দৌড়াতেন কিছুক্ষণ। সঙ্গে হালকা ব্যায়াম। কয়েক মাস পর আটঘাট বেঁধে শুরু হয় শরীরচর্চা। সপ্তাহে ৬ দিন কার্ডিও এক্সারসাইজ করতেন এই শিল্পী। এরপরই দ্রুত কমতে শুরু করে ওজন। সে সময় মাসে প্রায় ১০ কেজি ওজন ঝরিয়েছেন তিনি। ব্যায়াম শুরু করার পর ভীষণ উচ্ছ্বসিত আদনান জানান, এখন তিনি আগের চাইতে অনেকটাই সুস্থ বোধ করেন। অনেকক্ষণ দৌড়াতে পারেন, রাতে ঘুমও হয় ভালো।

ওজন কমানোর প্রায় পুরো বিষয়টাই মানসিক- মনে করেন আদনান সামি। এখনও টুক করে এক পিস কেক মুখে পুড়ে দেন এই শিল্পী। তবে বাড়তি ক্যালোরি ঝরিয়ে ফেলতেও ভুল হয় না তার!

তথ্য: এনডিটিভি

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ঈদুল ফিতরের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস
সরকার দেশের সব ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিতে বদ্ধপরিকর: ডেপুটি স্পিকার
ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদ অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

দেশে ফিরে খালি পায়ে মাটি স্পর্শ করলেন তারেক রহমান

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার জয়াসুরিয়াকে রাখা হলো যুক্তরাষ্ট্রের স্কোয়াডে

ইন্দো-চীন বন্ধুত্বের বার্তা: ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী ও অংশীদার’

বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’?

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

বিশ্বব্যাংক বাংলাদেশে বেকারদের জন্য ১৫০.৭৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে মাসুদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব জব্দ

যুক্তরাষ্ট্র অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে

নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীল করতে চাই: মির্জা ফখরুল

এমন গণতন্ত্র যে অনুমতি নিয়ে সমাবেশ করতে হয়: ফখরুল