Ajker Digonto
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

আগামীকাল ৮ এপ্রিল থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম পুনরায়

শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন

অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে শ্রম ও

কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নাসা গ্রুপ এবং সংশ্লিষ্ট

মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি আলোচনা সভা শেষে তিনি এ ঘোষণা দিয়েছেন। গত ৫ এপ্রিল

মেইনল্যান্ডের শ্রমিকদের তেজগাঁও সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর

নির্দেশে সমস্যা সমাধানে শ্রমমন্ত্রী এ সভা আহ্বান করেছেন।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মসংস্থানের স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু

রাখার ওপর গুরুত্বারোপ করেন। আইনগত বিধিবিধানের আলোকে মন্ত্রণালয় থেকে সব ধরনের

সহযোগিতা প্রদানের পাশাপাশি উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন

অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান। কোনো শ্রমিক বা

কর্মচারীকে কোনো প্রকার হয়রানি না করার জন্য তিনি নাসা গ্রুপ কর্তৃপক্ষকে পরামর্শ

প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন বলেন, পরিচালনা পর্ষদের মাধ্যমে চলমান

একটি কারখানা কোনো ব্যক্তির অনুপস্থিতি বা আইনি সমস্যার অজুহাতে বন্ধ করার সুযোগ

নেই। শ্রমিকের স্বার্থ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভার শুরুতে শ্রমিক প্রতিনিধিরা কারখানা সচল রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন

এবং উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান রঞ্জন চৌধুরী প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যাংক

লেনদেন-সংক্রান্ত জটিলতাগুলো তুলে ধরেন এবং এগুলো নিরসনে মন্ত্রণালয়ের সহযোগিতা

প্রার্থনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো.

নুরুল হক, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, শ্রম সচিব মো. আব্দুর রহমান

তরফদারসহ স্বরাষ্ট্র, আইন ও অর্থ মন্ত্রণালয় এবং বিজিএমইএর প্রতিনিধিবর্গ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে ডাকাতির কাজে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রহস্যময় আগুন, ৮৩ ল্যাপটপ গায়েব
দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী
ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের  মে দিবস পালিত

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

লামিনে ইয়ামালের জাদুকরী গোল: রিয়ালকে হটিয়ে আবারও লা লিগার শীর্ষে বার্সেলোনা

তারেক রহমানের ৩১ দফা নিয়ে তারেক মুন্সীর গণসংযোগ

ভিজিট ভিসায় হজ বন্ধ, সৌদি কঠোর নির্দেশনা ও জরিমানাসহ নতুন নিয়ম

তারেক রহমানের অনুরোধ: আমাকে বিদায় দিতে এয়ারপোর্টে যাবেন না বিএনপি নেতাকর্মীরা

প্রথম বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন আর নেই

ক্রিকেটে ইতিহাস গড়ল ইতালি: নেপালকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়

বাংলাদেশের তরুণদের অর্ধেকই বেকার: বিশ্বব্যাংকের সতর্কতা

সুইডেনের তীব্র নির্দেশ: দ্রুত ইরান ছাড়ার আহ্বান

ভাগ্য সুদৃঢ় করতে চান এরশাদ