Ajker Digonto
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

যুদ্ধবিরতির খবরে ইসরায়েলে ক্ষোভ ও বিস্ময়

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণায় ইসরায়েলে ব্যাপক

বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে অনেক ইসরায়েলি নাগরিক

জানতে পারেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও তেহরান একটি সমঝোতায় পৌঁছেছে- যা ঘোষণার

কয়েক ঘণ্টা আগেও ছিল কল্পনাতীত।

এই যুদ্ধবিরতি এমন এক সময়ে এলো, যখন ইসরায়েলের ভেতরে সামরিক অভিযানের প্রতি ব্যাপক

জনসমর্থন ছিল। ফলে হঠাৎ এই বিরতি অনেকের মধ্যে আশঙ্কা তৈরি করেছে, ইরান পুরোপুরি

দুর্বল না হয়েই আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে আরও বড় হুমকি হয়ে

দাঁড়াতে পারে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই

সিদ্ধান্তকে সমর্থন করছে। একই সঙ্গে তারা বলেছে, যুক্তরাষ্ট্র এমন একটি ব্যবস্থা

নিশ্চিত করতে কাজ করবে যাতে ইরান আর কখনো পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী

হুমকি হয়ে না দাঁড়ায়। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, এই যুদ্ধবিরতি

আগে থেকেই ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে।

তবে ইসরায়েলের বিরোধীদলীয় নেতারা এই দাবিকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন।

বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড একে ইসরায়েলের ইতিহাসে ‘সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়’

বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ

সিদ্ধান্তে ইসরায়েলকে কার্যত বাইরে রাখা হয়েছে। তার মতে, এই সিদ্ধান্তের কৌশলগত

ক্ষতি পুষিয়ে নিতে বহু বছর সময় লাগবে।

ডানপন্থী রাজনীতিক অ্যাভিগডর লিবারম্যান বলেন, এই যুদ্ধবিরতি ইরানের ধর্মীয় শাসকদের

জন্য আবারও সুসংগঠিত হওয়ার সুযোগ তৈরি করেছে। তিনি সতর্ক করেন—ইরানের পারমাণবিক

কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি

সমর্থন বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতিতে আবারও সংঘাতের সূচনা হতে পারে।

বামপন্থী নেতা আইর গোলান অভিযোগ করেছেন, নেতানিয়াহু জনগণকে ‘ঐতিহাসিক বিজয়ের’

প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা একটি বড় কৌশলগত ব্যর্থতায় পরিণত হয়েছে। অন্যদিকে,

ফিলিস্তিনি-ইসরায়েলি নেতা আয়মান ওদেহ এই যুদ্ধ থেকে তিনটি শিক্ষা নেওয়ার আহ্বান

জানিয়েছেন। শক্তির সীমাবদ্ধতা স্বীকার, ইসরায়েল-ফিলিস্তিন শান্তির প্রয়োজনীয়তা এবং

রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি নিশ্চিত করার কথা তিনি উল্লেখ করেন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী তারা ইরানে

হামলা বন্ধ করেছে। তবে লেবাননে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে হিজবুল্লাহর

বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। ফলে যুদ্ধবিরতি সত্ত্বেও অঞ্চলে

উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন
ভূ-রাজনীতি ও পরিবেশ সংকটের যোগসূত্র তরুণ প্রজন্মকে বুঝতে হবে: তথ্যমন্ত্রী
সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হকের মৃত্যু

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

দক্ষিণপূর্ব এশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত্যু ৫০০ ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

সংবাদ প্রকাশের জেরে চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক, মুক্তি চায় পরিবার

তামাকে কর কাঠামো সংস্কারে জোর, টেকসই নীতির দাবি

ইসলামী শক্তির বিজয় জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতাই উচিত: শাহজাহান চৌধুরী

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনে ঐক্যমত জরুরি: রুহুল কবির রিজভী

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের শীর্ষ ড্রাগ ডিলারদের তালিকা দাখিলে হাইকোর্টে আবেদন

ঢাকায় চামড়া শিল্পের প্রযুক্তি প্রদর্শনী শুরু

‘প্রীতমের পুরোনো পোস্ট চা শ্রমিকদের আন্দোলনের সময় ভাইরাল করে ছাত্রলীগ’