Ajker Digonto
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ছয় বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

দেশের ছয় বিভাগের কিছু কিছু জায়গায় কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে

আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা

হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং কুষ্টিয়া অঞ্চলের

ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা

বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে

২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা

বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী

বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির শনিবার রাতে বলেন, ‘যদি কালবৈশেখী ঝড় হয় এবং তার

তীব্রতা বেশি থাকে, তাহলে এসব অঞ্চলে ক্ষয়ক্ষতি হবে স্বাভাবিকভাবেই। এছাড়া ভারী

বর্ষণ কিংবা শিলাবৃষ্টি হলেও নানারকম ক্ষতি হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের গতকাল শনিবার রাতের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সন্ধ্যা

৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং

রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও

বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র

অস্থায়ীভাবে আংশিক মেখলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩

ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং

দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও রাঙামাটিতে ৩৬ দশমিক ৩

ডিগ্রি সেলসিয়াস। আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২১ দশমিক ৫ ডিগ্রি

সেলসিয়াস। এ সময়ে দেশের সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের

নিকলীতে; এছাড়া দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন
বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সরকারের সিদ্ধান্ত: ৯ হাজার ধর্মীয় ও শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু

ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে

বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে আইনজীবী কারাগারে

বরিশালে তারেক রহমানের আগমনে উৎসবমুখর প্রস্তুতি

আজ থেকে দিন এবং রাতের ভোট হবে না: অ্যাটর্নি জেনারেল

শেরপুরে হরিজন পল্লীতে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন বিএনপি নেত্রী

৬ হাজার ৭৪১ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির

মেসি জাদুতে আরও এক ফাইনালে মায়ামি

ফ্যামিলি কার্ডধারীদের জন্য পাম তেল কিনছে সরকার

জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি