Ajker Digonto
শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

কাজের চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

কর্মক্ষেত্রের মানসিক ও সামাজিক ঝুঁকির কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৮ লাখ ৪০

হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হচ্ছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)

সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা এবং কর্মস্থলে হয়রানির মতো

ঝুঁকি এসব মৃত্যুর প্রধান কারণ। এর ফলে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায়

১.৩৭ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে প্রতি বছর প্রায় ৪ কোটি ৫০

লাখ ‘সুস্থ জীবনকাল’ হারাচ্ছে মানুষ।

এই তথ্যগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’

গবেষণার সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য ও মৃত্যুহারের তথ্যের সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করা

হয়েছে। গবেষণায় দেখা যায়, এসব ঝুঁকির প্রভাব ধীরে ধীরে বাড়ছে, যা হৃদরোগ, আত্মহত্যা

এবং বিভিন্ন মানসিক অসুস্থতার ক্রমবর্ধমান প্রবণতায় প্রতিফলিত হচ্ছে।

গবেষকরা কর্মক্ষেত্রের পরিবেশকে তিনটি আন্তঃসম্পর্কিত ক্ষেত্রে বিশ্লেষণ করেছেন।

তাদের মতে, এসব ঝুঁকির অনেকগুলো দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে

কর্মক্ষেত্রে যে পরিবর্তনগুলোও এতে জড়িত। এর মধ্যে ডিজিটালাইজেশন, কৃত্রিম

বুদ্ধিমত্তা (এআই), দূরবর্তী কর্মপদ্ধতি এবং কাজের নতুন বিন্যাসগুলো সঠিকভাবে সামাল

দেওয়া না হলে বিদ্যমান সমস্যাকে আরও তীব্র করতে পারে। এমনকি নতুন ঝুঁকিরও সৃষ্টি

করতে পারে।

আইএলও-র পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য নীতি ও ব্যবস্থা বিষয়ক দলের প্রধান মানাল

আজ্জি বলেন, ‘আধুনিক কর্মজগতে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের ক্ষেত্রে

মনস্তাত্ত্বিক ও সামাজিক ঝুঁকিগুলো অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠছে।’ তিনি আরও

বলেন, ‘কর্মপরিবেশের মনস্তাত্ত্বিক ও সামাজিক দিকটির উন্নয়ন সাধন কেবল কর্মীদের

মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষার জন্যই অপরিহার্য নয়, বরং উৎপাদনশীলতা,

প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন জোরদার করার জন্যও তা অত্যন্ত

জরুরি।’

প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকির মূল কারণগুলো সঠিকভাবে চিহ্নিত ও মোকাবিলা করা গেলে

এবং পেশাগত নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে ‘সাইকোসোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট’ একীভূত

করা হলে অনেক অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকার, নিয়োগকর্তা এবং

শ্রমিকদের মধ্যে কার্যকর সামাজিক সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি

তা উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সহনশীলতাকেও জোরদার করবে।

প্রতিবেদনে আরও দেখা গেছে, এই ঝুঁকিগুলোর কারণে প্রতিবছর প্রায় ৪.৫ কোটি (৪৫

মিলিয়ন) ডিএএলওয়াই বা ‘সুস্থ জীবনকাল’ হারিয়ে যাচ্ছে। যা মূলত অসুস্থতা, অক্ষমতা বা

অকাল মৃত্যুর কারণে মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া সুস্থ বছরগুলোকে নির্দেশ করে।

ধারণা করা হচ্ছে, এর ফলে প্রতিবছর বৈশ্বিক জিডিপির ১.৩৭ শতাংশের সমান অর্থনৈতিক

ক্ষতি হচ্ছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
‘বস্তা ভরে বদির কাছ থেকে ইয়াবা আনত ওবায়দুল কাদের’

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

চামড়া শিল্পে ব্যবহৃত ৪৩ ধরনের কেমিক্যালে কর-ভ্যাট প্রত্যাহারের দাবি

রূপগঞ্জে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে; নকশা ছাড়াই অবৈধ ভবন নির্মাণ অব্যাহত

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডিজিটাল কমিউনিকেশন চ্যানেল

স্কালোনি নিশ্চিত করলেন, মেসি শুরু থেকেই খেলবেন

প্রধানমন্ত্রীর আহ্বানে বিনিয়োগের জন্য চ্যালেঞ্জ দূর করো

ইয়ামালের গোলে ফের ব্যবধান বাড়াল বার্সেলোনা

ট্রাম্প স্থগিত করলেন গ্রিন কার্ড লটারি

চরমোনাই পীরের অভিযোগ: জামায়াত আমিরের নারীদের পাশে বসে সেলফি তোলার দুর্নীতি

মির্জা আব্বাসের শারীরিক উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

গণভোটের ফল সংশোধন, নতুন হিসাব অনুযায়ী ভোট কমেছে প্রায় ১১ লাখ