Ajker Digonto
সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ঘরবন্দি কারিনাকে এক নজর দেখতে যা করলেন সাইফ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২১ ১২:২২ অপরাহ্ণ
ঘরবন্দি কারিনাকে এক নজর দেখতে যা করলেন সাইফ

ছবিতে কাজ করতে করতে ব্যক্তিগত জীবনও যে ফিল্মি হয়ে উঠতে পারে, তা প্রমাণ করলেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। কথায় বলে, দূরত্ব বাড়লে ভালবাসা নাকি আরও গভীর হয়। করোনায় ঘরবন্দি থাকা স্ত্রী কারিনাকে একনজর দেখার জন্য স্বামী সাইফ আলি খান যা করেছে সেই কাণ্ড দেখে নেটিজেনরা বলছেন ‘করোনা যেন স্বামী, স্ত্রীর মধ্যে প্রেম আবারও জাগিয়ে তুলল।’

সদ্য কোভিডে আক্রান্ত হয়েছেন করিনা। মৃদু উপসর্গ থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বাবা রণধীর কাপুর। তবে চিকিৎসকের পরামর্শ মেনে ঘরবন্দি আছেন করিনা। এমনকী বিএমসি-র উদ্যোগে তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে। বাড়িতে দুই সন্তান তৈমুর, জেহ থাকলেও, আপাতত দূরেই রয়েছেন স্বামী সাইফ। কিন্তু এই পরিস্থিতিতে পাশে থাকতে না পেরে, তিনি যেন করিনাকে চোখে হারাচ্ছেন। স্ত্রীর এক ঝলক দেখার জন্য তিনি যা করলেন, তা দেখে তো চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

স্বামীর কীর্তি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন করিনা। ছবিতে দেখা গিয়েছে, করিনার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের ছাদে উঠে পড়েছেন সাইফ। চারপাশে তার বডি গার্ড। ছাদে উঠে চা খেতে খেতেই করিনার ঘরের জানলার দিকে তাকিয়ে তিনি। মুহূর্ত ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে করিনা লিখেছেন, ‘করোনার দিনগুলিতে এ ভাবেই প্রেম করছি আমরা।’

সাইফের ছেলেমানুষি, বন্ধুদের ভালবাসায় মন্দ কাটছে না কারিনার নিভৃতবাস। আরও একটি ছবিতে করিনা কয়েক টুকরো চকলেটের ছবি শেয়ার করেছেন। তার এই বন্দিদশায় বাদাম দেওয়া চকলেট পাঠিয়েছেন অনিল কাপুরের কন্যা রিয়া কাপুর এবং স্ত্রী সুনীতা কাপুর।

প্রসঙ্গত, কারাণ জোহরের বাড়িতে ডিনার পার্টির পর করোনায় আক্রান্ত হয়েছেন কারিনা, অমৃতা আরোরা, মাহিপ কাপুর, সীমা খান। কোভিডবিধি অমান্য করে পার্টি করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তারা। যদিও সমস্ত অভিযোগ, সমালোচনার চিন্তা সরিয়ে নিজের শরীরের যত্ন নিচ্ছেন বেবো।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার
দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী
ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের  মে দিবস পালিত
৯ মাসে ৩৫২ কোটি ডলার বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধ বাংলাদেশের

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দেওয়া হবে: মির্জা ফখরুল

আরও ৪২ হাজার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

অভাবনীয় বিজয়ে বিএনপিকে ইতালি শুভেচ্ছা, সকল রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজের আহ্বান

উত্তরা ফাইন্যান্সের পর্ষদ বিলুপ্ত করে নতুন বোর্ড গঠন করল বাংলাদেশ ব্যাংক

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি মূল্যবৃদ্ধি

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ

যাত্রীদের ভাড়া সাশ্রয় হবে ৩০ হাজার টাকা

মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে মায়ামির দাপুটে জয়

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জিতলেন কার্লসেন

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জিতলেন কার্লসেন