Ajker Digonto
মঙ্গলবার , ১২ জানুয়ারি ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মাহির খবরে তন্ময় তানসেনের ‘না’

প্রতিবেদক
Staff Reporter
জানুয়ারি ১২, ২০১৬ ৭:০৫ অপরাহ্ণ

নতুন বছরের শুরুতেই ঢাকাই ছবির অভিনেত্রী মাহিয়া মাহি দুটি নতুন ছবিতে তাঁর অভিনয়ের খবর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ছবির নামধাম ঠিক না হলেও ওই দুটি ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

মাহি এ-ও জানিয়েছিলেন, এ ছবি দুটিতে পরিচালক হিসেবে থাকছেন বদিউল আলম খোকন ও তন্ময় তানসেন। মাহির দেওয়া এই তথ্য সম্প্রতি প্রথম আলোর বিনোদন পাতায় ছাপা হয়। কিন্তু খবরটি পত্রিকায় প্রকাশিত হওয়ার দিনই তন্ময় তানসেন তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘দেশবাসীকে বলছি, নতুন বছরে আমি কোনো নতুন ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হইনি।’

এরপর বিষয়টি নিয়ে মাহিয়া মাহির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি যখন ছবি দুটিতে চুক্তি করি, তখন প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই পরিচালক দুজনের নাম বলা হয়েছিল।’ তিনি বলেন, ‘পরিচালক তন্ময় তানসেন বিষয়টি জানেন না কিংবা তিনি যদি ওই ছবিতে কাজের জন্য এখনো চুক্তিবদ্ধ না হয়ে থাকেন, সেটা তো আমার বিষয় না। তবে আমি পত্রিকায় বলার পর ফেসবুকে সেটা নেতিবাচকভাবে জানিয়ে দেওয়াটা আমার কাছে কেমন যেন মনে হয়েছে।’
ফেসবুকে লিখে দেওয়ার বিষয়টি নিয়ে তন্ময় তানসেনের সঙ্গে কথা বললে তিনি বলেছেন, ‘নতুন বছরে আমি তো কোনো ছবির জন্য এখনো চুক্তিবদ্ধ হইনি, তাই লিখেছি।’

কিন্তু পত্রিকায় মাহির খবর দেখেই তো আপনি ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন? এমন প্রশ্নে তন্ময় তানসেন বলেন, ‘হ্যাঁ, কারণ খবরে আমার নাম বলা হচ্ছে অথচ আমি এখনো ছবি করার জন্য চুক্তিবদ্ধই হইনি। তাই আমি ফেসবুকে সবাইকে জানিয়েছি।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্নার নাটক ইতিহাসে কলঙ্কিত অধ্যায়: স্পিকার
গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে বিএনপির ফের অভিযোগ
সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী
সূচকের উত্থানে স্বস্তি পুঁজিবাজারে, লেনদেন হাজার কোটি ছাড়াল

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

তথ্যমন্ত্রী বললেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে

আকরিক লোহার দাম টন প্রতি ১০০ ডলার হওয়ার সম্ভাবনা

বাংলাদেশ সফরে আসা আফগান দলের ৮ সদস্য করোনা পজিটিভ

বাংলাদেশ সফরে আসা আফগান দলের ৮ সদস্য করোনা পজিটিভ

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দরে বড় পতন

জাতিসংঘের পক্ষ থেকে শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য সমর্থন וצפו

কেন্দ্রীয় শহীদ মিনারে শততম প্রদর্শনীর মাইলফলক ছুঁতে যাচ্ছে বটতলার কালজয়ী নাটক ‘খনা’

৩১ মার্চ থেকে তিন দিনের জন্য চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা

পুঁজিবাজার ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুমোদন

পুঁজিবাজার ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুমোদন

স্পোর্টিং সিপির প্রতিরোধ ভেঙে সেমিফাইনালে আর্সেনাল