Ajker Digonto
সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণ

আগামী নির্বাচন সামনে রেখে জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘অচিরেই আমাদের প্রিয় বাংলাদেশ নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতন্ত্রকামী জনগণ। সুতরাং, জনগণের সঙ্গে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন।’

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ এবং কর্মপরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘সরকার কী করতে চায়, সেটি জনগণের জানার অধিকার রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ প্রকাশ করলে তা স্বচ্ছতা নিশ্চিত করবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনবে।’

জনগণের ভোগান্তি তুলে ধরে তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা কিংবা নাগরিক দুর্ভোগের সমাধান না করে সরকার যদি শুধু সময়ক্ষেপণ করে, তবে জনগণের কাছে প্রশ্ন উঠতে পারে—সংস্কার আগে নাকি সংসার আগে। জনগণ বর্তমান সরকারকে সফল দেখতে চায়, কিন্তু সরকার নিজেকে সফল করতে আগ্রহী কি না, তা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।’

গণতন্ত্র চর্চার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র এবং রাজনীতির পরিবর্তনে সংস্কার অপরিহার্য। তবে ফ্যাসিবাদ রুখতে শুধু আইনি কাঠামো নয়, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চাও জরুরি। এ চর্চা রাষ্ট্র ও সমাজ থেকে ফ্যাসিবাদের উপাদান দূর করতে সহায়ক হবে।’

সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফিরে আসার প্রত্যাশা প্রকাশ করে বলেন, ‘আমরা আশা করি, অতি দ্রুত তিনি সশরীরে আমাদের মাঝে ফিরে আসবেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ৩১ দফার কর্মসূচির মাধ্যমে সংস্কারের পথ সুগম করা সম্ভব। এই মুহূর্তে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তনের উদ্যোগ নেওয়াই সবচেয়ে বড় কাজ।’

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ইরানে ইসরায়েলের হামলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও তেহরানের পাল্টা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘর্ষ জোরদার
সৌদি আরবের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ
আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ স্থানে সরানো হয়েছে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

জাতিসংঘের আর্থিক সংকট শ looming, গুতেরেসের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের

রুশ হামলার আশঙ্কায় কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পরিসংখ্যান তৈরি জরুরি: পরিকল্পনা উপদেষ্টা

চবিতে নারী শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার ঘটনায় সংঘর্ষে আহত ৩২

অস্ট্রেলিয়ায় সিরিজ হার এড়ালো ভারত, সিডনিতে দুর্দান্ত জয়ে রোহিত-কোহলি স্মরণীয়

রাজবাড়ীর খানখানাপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৭ ফিলিস্তিনি

বাংলাদেশ প্রথমবারের মতো ফিফা ই-বিশ্বকাপের বাছাইয়ে অংশ নেবে

কমলগঞ্জে চা-বাগানে প্রাক-বড়দিনের উৎসবের আবেগময় মুহূর্ত