Ajker Digonto
সোমবার , ১১ জানুয়ারি ২০১৬ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

নওগাঁয় আদিবাসী খ্রীষ্টানকে পুড়িয়ে হত্যা

প্রতিবেদক
Staff Reporter
জানুয়ারি ১১, ২০১৬ ৩:৩০ অপরাহ্ণ

শুক্রবার এক সাথে মাঠে কাজ করেছেন লুইচ-জোগিতা দম্পতি। জোগিতা কাজ সেরে স্বামীর আগে বাড়ি ফিরেন। কিন্তু তার স্বামী লুইচ সরেনের আর বাড়ি ফেরা হলো না। তার পুড়া লাশ পাওয়া গেল পরের দিন পাশ্ববর্তি একটি গ্রাম জাবড়ীপাড়া থেকে।

ঘটনাটি ঘটেছে রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের নওগাঁ জেলার ভূতাহারা ধর্মপল্লীর উপকেন্দ্র নিয়ামত সাব-সেন্টারের অধিনে চাপড়া আদিবাসীপাড়ায়।

স্বামীকে হারিয়ে এখন শুধু প্রলাপ বখছেন জোগিতা সরেন। তার প্রশ্ন কী দোষ ছিল তার স্বামীর? কেন খুন হতে হলো তাকে? তিনি নিয়ামতপুর থানায় মামলা করেছেন। পুলিশ অবশ্য এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, নিহত লুইচ সরেন (৪০) চাপড়া আদিবাসীপাড়ার মৃত শংকর সরেনের ছেলে।

স্থানীয় পুলিশ জানায়, দুবৃত্তরা লুইচকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, খুনের আলামত বিনষ্ট করার জন্য মৃত দেহ আগুনে পুড়িয়ে দেয় এবং মুখ মন্ডল বিকৃত করে দেয়, যেন সহজে কেউ মৃত দেহ সনাক্ত করতে না পারে।

খবর পেয়ে যখন জোগিতা ও তার স্বজনেরা যান, তাদেরও মৃত দেহ সনাক্ত করতে কষ্ট হয়। পরে জোগিতা তার স্বামীর পায়ে চিহ্ন দেখে নিশ্চিন্ত হন যে এটা তারই স্বামীর মৃত দেহ।

ভূতাহারা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার পিমে মিশনারী ইম্মালিও বলেন, “আমরা মৃত দেহ আশির্বাদ করে কবরস্থ করেছি। জানি না কে বা কারা এই দুঃখজনক ঘটনা ঘটিয়েছি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই ও বিচার চাই। এখানকার আদিবাসীদের নিরাপত্তা চাই।”

ভূতাহারায় প্রায় ৩হাজার কাথালিক খ্রীষ্টভক্ত রয়েছেন। তারা প্রায় সবাই আদিবাসী।

দেশের উত্তরাঞ্চলের আদিবাসীরা জমির জন্য প্রায়ই অন্য সম্প্রদায়ের নিকট নির্যাতনের শিকার হন। তাদের জমি জোর করে দখল করে ভূমি সন্ত্রাসীরা। তবে লুইচ সরেনের হত্যাকান্ড কেন হলো তা এখনো বলা যাচ্ছে না।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ঈদুল ফিতরের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস
সরকার দেশের সব ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিতে বদ্ধপরিকর: ডেপুটি স্পিকার
ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদ অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

পাবনার হিমায়েতপুর: যেখানে প্রমত্তা পদ্মার কোলে মিশেছে আধ্যাত্মিকতা ও প্রশান্তি

আজ থেকে ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জের সুবিধা

খালেদা জিয়াকে আমাদের মাতৃস্নেহে দেখতেন ডা. জাহিদ

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরমাণু অপপ্রচার: ইসলামাবাদ

নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ: নাহিদ ইসলাম

ডেসকোর লোকসান ১২৫ কোটি টাকা, লভ্যাংশ ঘোষণাে অনিশ্চয়তা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের সমতা বাংলাদেশের

ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৫ দুষ্কৃতকারী