Ajker Digonto
মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

নির্বাচন নিয়ে ড. কামালের ৬ প্রস্তাব

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
আগস্ট ২৯, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

দেশের সংকট উত্তরণে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাসাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনসহ ছয়টি প্রস্তাব দিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণফোরামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাসাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ব্যক্তি, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং তাদের নিরপেক্ষ ভূমিকায় বাধা দেওয়া যাবে না।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনকালীন সরকার বাধ্য থাকবে। বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করতে চায়। অথচ এই স্বাধীন রাষ্ট্রে জনগণের মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজ সংগ্রাম করতে হচ্ছে, যা খুবই দুঃখজনক।

কামাল হোসেন আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন, বিচারহীনতা, ধন-বৈষম্য, কালোটাকা, সন্ত্রাস, দুর্নীতি, সামাজিক নিরাপত্তা, বাক-ব্যক্তির স্বাধীনতা ইত্যাদি প্রশ্নে কোনো সমাধান আজও হয়নি। বরং গণতন্ত্রহীনতা, কর্তৃত্ববাদ, অবাধে দুর্নীতি ও অর্থ পাচার, অর্থনীতিতে সিন্ডিকেট, কালো আইন জারি ইত্যাদির ফলে সর্বত্র একটা ভয়ের সংস্কৃতি কাজ করছে।

গণফোরামের সভাপতি বলেন, আমরা এমন জাতীয় সংসদ চাই, যা জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, এমন নির্বাহী বিভাগ চাই যারা জনগণের কল্যাণ নিশ্চিত করবে, এমন বিচার বিভাগ চাই যারা ন্যায়বিচার নিশ্চিত করবে। এ জন্য দরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
আফগানিস্তানে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩
বিশ্বের জন্য এবার ১৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
মমতাকে সমর্থন, ভাষার অধিকার রক্ষার অঙ্গীকার

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখনও অনমনীয়, অনুশোচনা নেই

এমবাপ্পের হ্যাটট্রিকসহ রিয়ালের ৭ গোলেই জয়

শাহবাগে ফের পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ

সরকার ৫০ হাজার টন গ্যাসোলিন ও ৯৫ হাজার টন সার কেনার পরিকল্পনা করছে

বিশ্বে চলতি বছরে তেলের দাম প্রায় ২০ শতাংশ কমেছে

সুন্দরবন উপকূলে দস্যু তাণ্ডব মোকাবেলায় জেলেরা আতঙ্কে, মাছ ধরা বন্ধের আশঙ্কা

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও সুস্থতা কামনায় প্রধান উপদেষ্টার আবেদন

নাশকতা চালালে কঠোর হাতে দমন

নাশকতা চালালে কঠোর হাতে দমন

সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে, ডিবি হেফাজত

মব-হামলা ও ভাঙচুর নীলনকশার অংশ: মির্জা ফখরুল