Ajker Digonto
বৃহস্পতিবার , ১৬ জুন ২০২২ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জুন ১৬, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে করা দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল এবং এ এইচ এম কামরুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দুটি করেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ২০১৮ সালে ও মানহানির মামলায় ২০১৯ সালের ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ দুই মামলায় ২০১৯ সালের ২০ মে জামিন চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেন খালেদা জিয়া। এই জামিন আবেদনের ওপর আজ রায় হলো।

এর আগে ২০১৯ সালের ১৮ জুন হাইকোর্ট ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে রুল দিয়ে তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। কেন আবেদনকারীকে (খালেদা জিয়া) নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। এরপর জামিনের কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
৭ নভেম্বর পলিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি
বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী
চলে গেলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সুরের মূর্ছনায় রঙিন হবে ঈদ: একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন প্রবীণ ও নবীন তারকারা

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, সহকারী শহিদুল আলমের খোঁজ কি?

দেশের কোথাও ইন্টারনেট বন্ধ করা হয়নি: পলক

বাংলাদেশ প্রথমবারের মতো ফিফা ই-বিশ্বকাপের বাছাইয়ে অংশ নেবে

গাজা সংক্রান্ত পোস্টে ক্ষমতা হারানো অস্ট্রেলিয়ার সাংবাদিককে ক্ষতিপূরণের নির্দেশ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক: ঈদযাত্রায় কুমিল্লা অংশে যানজটের আশঙ্কা

গোয়ালন্দে খানাখন্দে ভরা সড়ক মেরামত শুরু

জয়পুরহাটে খননের তিন বছর পর שוב ভরাট হচ্ছে চিরি নদী

বাংলাদেশ-চীন সহযোগিতা টেকসই প্রবৃদ্ধি অর্জনে এগিয়ে যাবে

যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি শুল্কের প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা