Ajker Digonto
বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

শাহরুখ খানকে ‘আংকেল’ ডাকার অভিযোগ তুর্কি অভিনেত্রীর বিরুদ্ধে, নেটদুনিয়ায় তোলপাড়

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জমকালো ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর আসর তারার মেলায় পরিণত

হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং তুরস্কের জনপ্রিয়

অভিনেত্রী হান্দে এরচেল। কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন সামাজিক

যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক ও সমালোচনা। ঘটনার সূত্রপাত একটি ভিডিও ও

পরবর্তীতে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটকে ঘিরে, যেখানে শাহরুখ খানকে ‘আংকেল’ বলে

সম্বোধন করার অভিযোগ উঠেছে তুর্কি অভিনেত্রীর বিরুদ্ধে।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরুতে নেটিজেনদের

ধারণা ছিল, শাহরুখ খানকে মঞ্চে দেখে মুগ্ধ হয়ে মোবাইলে ভিডিও ধারণ করছেন হান্দে

এরচেল। ভক্তরা বিষয়টিকে কিং খানের বৈশ্বিক জনপ্রিয়তার আরেকটি নিদর্শন হিসেবেই

দেখছিলেন এবং একে একটি ‘ফ্যানগার্ল মোমেন্ট’ হিসেবে আখ্যায়িত করছিলেন। কিন্তু সময়

গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনার ভিন্ন ব্যাখ্যা সামনে আসতে শুরু করে। বিভিন্ন প্রতিবেদনে

দাবি করা হয়, হান্দে মূলত শাহরুখ খানকে নয়, বরং তার বন্ধু মিশরের অভিনেত্রী আমিনা

খালিলকে ভিডিও করছিলেন। কারণ সেই সময় মঞ্চে শাহরুখের সঙ্গেই পুরস্কার বিতরণী পর্বে

অংশ নিচ্ছিলেন আমিনা।

বিতর্কের আগুনে ঘি ঢালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট। অভিযোগ

ওঠে, হান্দে এরচেল তার ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখ খানের দিকে তীর চিহ্ন দিয়ে একটি

ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, এই আংকেল কে? একই সঙ্গে তিনি দাবি করেন যে

তিনি তার বন্ধুর ভিডিও করছিলেন এবং ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানান। এই কথিত

স্ক্রিনশটটি ভাইরাল হওয়ার পরপরই শাহরুখ ভক্তদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে

শুরু করেন এবং অভিনেত্রীর আচরণের তীব্র সমালোচনা করেন।

তবে হান্দে এরচেলের সমর্থকরা দাবি করছেন যে ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া

এবং এডিটেড। তারা প্রমাণ হিসেবে অভিনেত্রীর ভেরিফায়েড অফিশিয়াল অ্যাকাউন্টের কথা

উল্লেখ করছেন, যেখানে এমন কোনো স্টোরি বা পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি। অবশ্য অন্য

একটি পক্ষের মত, হয়তো বিতর্কের মুখে তিনি পোস্টটি মুছে ফেলে থাকতে পারেন। সব মিলিয়ে

এই ঘটনাকে কেন্দ্র করে শাহরুখ ও হান্দে ভক্তদের মধ্যে নেটদুনিয়ায় এখন চলছে তুমুল

তর্ক-বিতর্ক।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রতি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রুহুল কবির রিজভী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

জামায়াত নেতা তাহেরের আসনের ফলের ওপর চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন, কারা আসছেন নেতৃত্বে?

মার্চের প্রথম ৩০ দিনে বাংলাদেশের রেকর্ড ৩৬২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সূচি ও গ্রুপ বিভাজন

তারেক রহমান: কেউ দেশের স্বার্থের বিরোধী কর্মকাণ্ড করতে পারবে না

নেত্রকোনায় জামায়াতের বিক্ষোভ ও পাঁচ দফা দাবি

নষ্ট মরিচের মিশ্রণে মসলা তৈরিতে কুমিল্লায় জরিমানা ২ লাখ ৫ হাজার টাকা

ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে ঢাবি এলাকায় কঠোর নিরাপত্তা

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কা হারলেন

বগুড়ায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ; নিহত ২