Ajker Digonto
রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বিক্রান্ত ম্যাসির সিনেমায় জেনিফার লোপেজ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে এক অনন্য মাইলফলক।

‘টুয়েলভথ ফেল’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে

চলেছেন এই অভিনেতা। তার অভিনীত আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ যুক্ত হচ্ছেন

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। তবে পর্দায় অভিনয়ের জন্য

নয়, সিনেমাটিতে একটি বিশেষ গান গাওয়ার জন্য এই হলিউড তারকার সঙ্গে আলোচনা চলছে বলে

জানা গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, জেনিফার লোপেজ এই সিনেমায় একটি ‘অ্যান্থেম’

বা থিম সং গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ—উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হওয়ার কথা

রয়েছে, যা সিনেমাটিতে ভিন্ন এক আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। যদিও জেনিফার লোপেজের

যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে

দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক

মানের এই থ্রিলার সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিনেমাটির

দৃশ্যধারণের কাজ অনেক আগেই শুরু হয়েছে এবং দক্ষিণ আমেরিকায় এর প্রায় ৯০ শতাংশ শুটিং

ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্মাতারা পরিকল্পনা করছেন মূল সিনেমাটি ইংরেজি ও

স্প্যানিশ ভাষায় নির্মিত হলেও পরবর্তীতে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে

মুক্তি দেওয়া হবে।

এদিকে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর

বিক্রান্ত ম্যাসির জনপ্রিয়তা এখন তুঙ্গে। তার এই নতুন আন্তর্জাতিক প্রজেক্ট এবং

জেনিফার লোপেজের মতো বৈশ্বিক তারকার অন্তর্ভুক্তি সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক

কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে। বলিউড ও হলিউডের এই মেলবন্ধন দর্শকদের জন্য নতুন

কিছু উপহার দেবে বলে আশা করা হচ্ছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
সরকার গঠনের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতা–কর্মীদের উচ্ছ্বাস
স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

টেস্টে সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জে বাংলাদেশ

আরব আমিরাত-বাংলাদেশের যৌথ উদ্যোগে লক্ষ কোটি ডলারের বিনিয়োগের চুক্তি বেপজা অর্থনৈতিক অঞ্চলে

কোটালীপাড়ায় গরুচোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ড. খলিলুর রহমান হচ্ছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রার্থী

‘বাজারে একটার দাম কমলে আরেকটার দাম বাড়ে’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা

স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব: অস্বাভাবিক আবহাওয়া এবং উদ্বেগজনক পরিবর্তন

নারায়ণগঞ্জে চলতি বছর নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে ৩৮৪টি

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত