Ajker Digonto
সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

টানা ১০ হারের লজ্জা শ্রীলঙ্কার, এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বজায় রেখে এক ম্যাচ হাতে রেখেই

টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ইংল্যান্ড। রোববার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৬ উইকেটে জয় পায় জস বাটলারের দল। এই জয়ের

ফলে টি-টোয়েন্টি সংস্করণে লঙ্কানদের বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল

ইংলিশরা। সর্বশেষ ২০১৪ সালে এই ফরম্যাটে ইংল্যান্ডকে হারিয়েছিল শ্রীলঙ্কা।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ব্যাটে

উড়ন্ত সূচনা পায় স্বাগতিকরা। নিসাঙ্কার ২২ বলে ৩৪ এবং মিশারার ৩৬ রানের সুবাদে বড়

সংগ্রহের ভিত্তি পায় তারা। এরপর কুশল মেন্ডিসের ৩২ এবং শেষদিকে চারিথ আসালাঙ্কার ২২

বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রানের

চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের পক্ষে জফরা আর্চার নিয়ন্ত্রিত

বোলিং করে দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ফিল সল্ট ও জ্যাকব বেথেলকে হারিয়ে কিছুটা চাপে পড়ে

ইংল্যান্ড। ৭.২ ওভারে ২ উইকেটে ৫৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পুনরায়

খেলা শুরু হলে ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১৬৮

রান। এই কঠিন সমীকরণ মেলাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক জস বাটলার ও টম

ব্যান্টন। দেশের হয়ে সর্বোচ্চ ৪০২তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাটলার ৩৯ রান

করে ফিরে গেলেও, হ্যারি ব্রুক মাত্র ১২ বলে ৩৬ রানের এক বিধ্বংসী ক্যামিও ইনিংস

খেলে জয়ের পথ সহজ করে দেন।

শেষ পর্যন্ত টম ব্যান্টনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে

পৌঁছে যায় সফরকারীরা। ৩৩ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ব্যান্টন।

শেষ ওভারে জয়ের জন্য ৩ রান প্রয়োজন হলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন স্যাম

কারান। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড। মঙ্গলবার একই ভেন্যুতে

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে তারা।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
কুমিল্লা শহরে কোনো জেলখানা থাকবে না: মনিরুল হক চৌধুরী
বিডা ও জাইকার উদ্যোগে ‘বাংলাবিজ ২.০’ প্ল্যাটফর্মের উদ্বোধন
নির্বাচিত সরকারের জন্য অর্থনীতির গতিপথ হবে অত্যন্ত চ্যালেঞ্জিং: অর্থ উপদেষ্টা

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বিশ্বকাপে না খেললে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের ক্রিকেটাররা: আজহারউদ্দিন

সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

আগামী নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১

জনগণের ভালোবাসাই বিএনপির আসল শক্তি: কুলাউড়ায় জি. কে. গউছ

খুলনায় পলিথিন জব্দ ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ছক্কার রেকর্ডে শীর্ষে বৈভব সূর্যবংশী

বিচার স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান: প্রসিকিউটর

কোনো কূটনীতিক কাউকে ক্ষমতায় বসাতে পারবে না: তথ্যমন্ত্রী

মোবাইল ফোনের দাম বাড়বে, কমবে বিদেশি সফটওয়্যারের দাম

সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ