Ajker Digonto
শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

চট্টগ্রামে অস্ত্র-মাদকসহ শাহজাহান চৌধুরীর অনুসারী গ্রেপ্তার

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ

দেশীয় অস্ত্র-মাদকসহ চট্টগ্রামের সাতকানিয়ায় মো. কামাল ওরফে পিচ্চি কামাল (৩০)

নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)

উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার

কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, কামাল পদুয়া ইউনিয়নের জামায়াতের যুব সংগঠনের সভাপতি এবং

চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর অনুসারী

হিসেবে এলাকায় পরিচিত।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম

পারভেজ গণমাধ্যমকে বলেন, অভিযানে গ্রেপ্তার কামালকে সাতকানিয়া থানা-পুলিশের কাছে

হস্তান্তর করা হয়েছে। সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত

থাকবে বলে জানান তিনি।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার

নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ

৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল মাদক কারবারি পিচ্চি কামালের বসতঘরে

অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে তিন হাজারটি

ইয়াবা উদ্ধার করা হয়।

পরে মো. রাকিব নামে আরেকজনের ঘর থেকে দেশীয় তৈরি একটি দোনলা বন্দুক ও একটি কার্তুজ

উদ্ধার করা হয়। তবে অভিযানে রাকিবকে গ্রেপ্তার করা যায়নি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সরকারের ৪২ দিনে কেউ গুম ক্রসফায়ারের শিকার হয়নি: আইনমন্ত্রী
এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী
শেরপুর-৩ উপনির্বাচনে ধানের শীষের মাহমুদুল হক রুবেল জয়ী
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

নেপালে অন্তর্বর্তীকালীন নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি

রিজভীর অভিযোগ: পিআর দাবি অপ্রতিষ্ঠিত উদ্দেশ্য সন্দেহজনক

লামিনে ইয়ামালের জাদুকরী গোল: রিয়ালকে হটিয়ে আবারও লা লিগার শীর্ষে বার্সেলোনা

বাংলাদেশের প্রতি সংহতি ও আইসিসির পক্ষপাতিত্বের প্রতিবাদ: পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত

তানভীর-শরিফুলের বলেঝড়ে ঢাকাকে হারিয়েছে চট্টগ্রাম

নতুন সরকার গঠনের পর গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হবে ভারত-বাংলাদেশের

গাজায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

‘প্রিন্স’ সিনেমার অসম্পূর্ণতা নিয়ে দর্শকদের কাছে শাকিব খানের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

বিদেশি বিনিয়োগ নেতিবাচক ধারায় বছর পার

একাত্তর আমাদের ভিত্তি, সমাজ হবে সবার: তারেক রহমান