Ajker Digonto
শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

দিনাজপুরে বিজিবির অভিযান: ২৫ কেজি ওজনের দুই কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ৭, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক দুটি অভিযানে ২৫ কেজি ৬৭০ গ্রাম ওজনের মূল্যবান দুটি

কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭

মার্চ) বিকেলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস

ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ

লতিফুল বারী। আটক ব্যক্তির নাম রাসেল ইসলাম (৩৩), তিনি বিরল উপজেলার ধনগ্রাম এলাকার

মকবুল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ২০

বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বিরল উপজেলার ধনগ্রাম এলাকায়

রাসেলের বাড়িতে হানা দেয়। তল্লাশিকালে তাঁর বসতঘর থেকে ১৫ কেজি ৬২০ গ্রাম ওজনের

একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এবং রাসেলকে আটক করা হয়। পরবর্তীতে

তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ফরক্কাবাদ এলাকায় আরও একটি মূর্তি লুকিয়ে

রাখার কথা স্বীকার করেন।

রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোররাতেই ফরক্কাবাদ গ্রামে দ্বিতীয় দফায় অভিযান

চালায় বিজিবি। সেই অভিযানে ১০ কেজি ৫০ গ্রাম ওজনের আরও একটি কষ্টিপাথরের মূর্তি

উদ্ধার করা সম্ভব হয়। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত দুটি মূর্তির মোট

আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। মূর্তি দুটির ঐতিহাসিক

গুরুত্ব ও পুরাতাত্ত্বিক মূল্য যাচাই করার জন্য ইতিমধ্যে জেলা প্রত্নতত্ত্ব বিভাগের

সাথে যোগাযোগ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিগুলো

পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক রাসেলের

বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে

তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বিজিবির এমন তৎপরতা সীমান্তে চোরাচালান রোধে

এবং জাতীয় ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নারীর ক্ষমতায়ন ও কন্যার নিরাপত্তা নিশ্চিতে ডা. জুবাইদা রহমানের জোরালো আহ্বান
গর্ভের সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশ করা যাবে না, হাইকোর্টের রায় প্রকাশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ভৈরবে মালবোঝাই পিকআপ ছিনতাইয়ের সময় ৩ যুবক গ্রেফতার

নন্দীগ্রামে হত্যা মামলার দ্রুত বিচার ও বিচারের দাবিতে মানববন্ধন

মার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি আরব ছাড়ার নির্দেশ

সরকার গঠনের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতা–কর্মীদের উচ্ছ্বাস

সরকারের সিদ্ধান্ত: ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেওয়া হবে

নারায়ণগঞ্জে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নদের বর্ণাঢ্য সংবর্ধনা ও নতুন স্টোর উদ্বোধন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ, কোন পথে বিশ্ব

মন্দার মাঝেও চীনে আইফোনের সরবরাহে ২০ শতাংশ বৃদ্ধিঃ আশার আলো অ্যাপলের জন্য

বাংলাদেশ ব্যাংক নিলামে আরও ৩৮ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে

ইউটিউবের জনপ্রিয়তা বেড়েছে