Ajker Digonto
বুধবার , ১১ মার্চ ২০২৬ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

হরমুজ প্রণালী সংকটে তেল পরিবহনে সৌদির বিকল্প তেলপথ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ১১, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ায় তেল পরিবহনে

বিকল্প ব্যবস্থা জোরদার করেছে সৌদি আরব। উপসাগরীয় অঞ্চল থেকে রপ্তানি সচল রাখতে

দেশটি তাদের পুরোনো ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনকে পূর্ণ সক্ষমতায় ব্যবহারের পথে এগোচ্ছে

বলে মিডল ইস্ট আই এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইরান ও মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী কার্যত

বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এ পরিস্থিতিতে চার

দশক আগে নির্মিত সৌদি আরবের বিশাল ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন এখন নতুন করে

গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই পাইপলাইনটির

দৈনিক সরবরাহ সক্ষমতা ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলে পৌঁছাবে। আবকাইক তেলক্ষেত্র

থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মধ্যে প্রায় ৭৫০ মাইল দীর্ঘ এই পাইপলাইন এখন

উপসাগরীয় তেল রপ্তানির বড় ভরসা হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, এই অবকাঠামো ব্যবহার করা সৌদি আরবের কৌশলগত সিদ্ধান্ত। এতে

মার্কিন প্রশাসনের জন্য যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় ও

অর্থনৈতিক স্বস্তি তৈরি হতে পারে।

রাইস ইউনিভার্সিটির জ্বালানি বিশেষজ্ঞ জিম ক্রেইন বলেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে

যাওয়ার পর বৈশ্বিক অর্থনীতি যে সংকটে পড়েছে, সেই পরিস্থিতি মোকাবিলায় পাইপলাইনটি

একটি কার্যকর বিকল্প হতে পারে। তবে এটি কেবল অপরিশোধিত তেল পরিবহনের সাময়িক সমাধান,

দীর্ঘমেয়াদে সংকট পুরোপুরি কাটাবে না।

তবে এ ব্যবস্থার সীমাবদ্ধতাও রয়েছে। গত বছর সৌদি আরব প্রতিদিন প্রায় ৬৩ লাখ ব্যারেল

অপরিশোধিত এবং ১৪ লাখ ব্যারেল পরিশোধিত তেল রপ্তানি করেছে। কিন্তু ইয়ানবু বন্দরের

সক্ষমতা দিনে প্রায় ৪৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানির মধ্যে সীমিত।

বিশ্ববাজারে এখন কেবল কাঁচা তেলের ঘাটতি নয়, ডিজেল ও জেট ফুয়েলের মতো পরিশোধিত

জ্বালানির সংকটও বাড়ছে।

ট্রান্সভার্সাল কনসাল্টিংয়ের বিশ্লেষক এলিন ওয়াল্ড মনে করেন, পাইপলাইনটি যদি

পুরোপুরি অপরিশোধিত তেল পরিবহনে ব্যস্ত থাকে, তবে প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য

জ্বালানি পণ্য সরবরাহ ব্যাহত হতে পারে। এতে ইউরোপের মতো অঞ্চল বড় ধরনের সমস্যায়

পড়তে পারে।

এদিকে লোহিত সাগরপথেও নতুন ঝুঁকি তৈরি হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এখনো সরাসরি

যুদ্ধে জড়ায়নি, তবে অনেক বিশ্লেষকের মতে তারা ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত

হাতিয়ার।

সেন্টার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্টের বিশেষজ্ঞ গ্রেগ প্রিডি সতর্ক করে বলেন,

‘ইয়ানবু দিয়ে এশিয়ায় যাওয়া সব তেলবাহী জাহাজকেই বাব আল-মান্দেব প্রণালী পাড়ি দিতে

হয়, যা হুতিদের ড্রোন হামলার নাগালে রয়েছে।‘

তিনি আরও বলেন, ইরান এখন পর্যন্ত সৌদি অবকাঠামোয় এমনভাবে হামলা করছে যাতে স্থায়ী

ক্ষতি না হয়। কিন্তু হুতিরা যদি যুদ্ধে সরাসরি অংশ নেয়, তাহলে বৈশ্বিক জ্বালানি

বাজারের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেলেরও বেশি

জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দামে বারবার

ওঠানামা দেখা যাচ্ছে, যা যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তাকেই প্রতিফলিত করছে। ইউরোপ এখন

রাশিয়ার বিকল্প হিসেবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। নতুন

সংকটে সেই সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
অকটেন ও পেট্রোল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার
সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির
পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ইসলামী শক্তির বিজয় জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতাই উচিত: শাহজাহান চৌধুরী

সুন্দরবনের বনজীবীরা বন ছাড়তে বাধ্য হচ্ছেন বিকল্প জীবিকার সন্ধানে

দক্ষিণাঞ্চলের মানুষ আর অবহেলিত থাকবে না: প্রধানমন্ত্রী

পেরুতে জেন-জি আন্দোলনে উত্তাল, প্রেসিডেন্টের পতনের আভাস

মেহেরপুরে শিশু ও কিশোরদের জন্য টাইফয়েড প্রতিরোধে কার্যকরী টিকাদান কর্মশালা

মব-হামলা ও ভাঙচুর নীলনকশার অংশ: মির্জা ফখরুল

শেয়ারবাজারে ফিরছে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা

আজ সংসদে যোগ দিতে পারে বিরোধী দল

আজ সংসদে যোগ দিতে পারে বিরোধী দল

প্লাস্টিকের দাপটে মাটির তৈরি পণ্যসমূহের ঐতিহ্য হারাচ্ছে পালপাড়া

রাজবাড়ীতে গণপিটুনিতে নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়