Ajker Digonto
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মুক্তি পেল মহাকাশ অভিযানের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ২৭, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

পৃথিবী যখন চূড়ান্ত ধ্বংসের মুখে এবং সূর্যের আলো ক্রমশ স্তিমিত হয়ে আসছে, তখন

মানবজাতির অস্তিত্ব রক্ষায় এক সাধারণ বিজ্ঞান শিক্ষকের মহাকাশ অভিযানের গল্প নিয়ে

নির্মিত হয়েছে সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। জনপ্রিয় লেখক

অ্যান্ডি উইয়ারের বহুল পঠিত উপন্যাস অবলম্বনে ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার

পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি ইতোমধ্যে

সমালোচক ও দর্শকদের উচ্চ প্রশংসা কুড়িয়েছে। ছবির শুরুতেই দেখা যায় রাইল্যান্ড গ্রেস

(রায়ান গসলিং) একটি মহাকাশযানে সংজ্ঞাহীন অবস্থা থেকে জেগে ওঠেন। শুরুতে তিনি

স্মৃতিলোপের সমস্যায় ভুগলেও পরে বুঝতে পারেন যে, পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে

একটি যানে তিনি একাই বেঁচে আছেন। তাঁর ওপর মূল দায়িত্ব ন্যস্ত হয় সূর্যকে

‘অ্যাস্ট্রোফেজ’ নামক এক অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করার, যা পৃথিবীর তাপমাত্রা

কমিয়ে মানবজাতিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে।

চলচ্চিত্রটির একটি উল্লেখযোগ্য দিক হলো কেন্দ্রীয় চরিত্র গ্রেসের সঙ্গে ‘রকি’ নামক

এক ভিনগ্রহী প্রাণীর অভূতপূর্ব বন্ধুত্ব। নির্মাতারা এই অদ্ভুত ও আবেগঘন

সম্পর্কটিকে পর্দায় অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন, যেখানে তাঁদের একে অপরকে

রক্ষার চেষ্টা দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। রায়ান গসলিং তাঁর দুর্দান্ত অভিনয়ের

মাধ্যমে একাকী মহাকাশচারীর প্রতিটি অভিব্যক্তি সার্থকতা দান করেছেন। পাশাপাশি

সান্ড্রা হুলারের সাবলীল অভিনয়, ড্যানিয়েল পেমবার্টনের আবহ সংগীত এবং গ্রেইগ

ফ্রেজারের চিত্রগ্রহণ সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গল্পের বুনন কিছুটা

জটিল হলেও মৌলিক কাহিনী ও নির্মাণশৈলীর কারণে বক্স অফিসে এটি শক্তিশালী অবস্থানে

থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ইসরায়েলি ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি নিহত
একনেকে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার: সিপিবি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বিশ্বকাপে অংশ না নেয়ায় দুজন ক্রিকেটার কোমা অবস্থােও গিয়েছিলেন: কোচ সালাউদ্দিন

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু, ভাড়া এবং সময়ের বড় সুবিধা

কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না: মির্জা আব্বাস

এশিয়া কাপ ক্রিকেটে ভারতের পাকিস্তানকে হারানো; অধিনায়ক সুরিয়ার মারামারির কারণ নিয়ে বিতর্ক

হাজং ভাষা ও সংস্কৃতি রক্ষায় ১০ বছরের উদ্যোগী তরুণের সংগ্রাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থি: আনু মুহাম্মদ

ইরানের হামলার পর ইসরায়েলি জনগণের উদ্বেগ ও পালানোর তৎপরতা

বাংলাদেশ ব্যাংক আট ব্যাংক থেকে ১২৩ মিলিয়ন ডলার কিনেছে