Ajker Digonto
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বিনিয়োগবান্ধব ও স্বচ্ছ করব্যবস্থার আহ্বান ফিকির

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৬, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেইন ইনভেস্টরস

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) দেশে স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও

বিনিয়োগবান্ধব কর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ

দাবি তুলে ধরে সংগঠনটি। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

আলোচনায় ফিকি সভাপতি রুপালী হক চৌধুরীসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ফিকির পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড

কোম্পানির অংশীদার স্নেহাশীষ বড়ুয়া। সংগঠনটি জানায়, টেকসই বিনিয়োগ, অর্থনৈতিক

প্রবৃদ্ধি ও রাজস্ব বাড়াতে একটি কার্যকর ও যৌক্তিক কর কাঠামো অত্যন্ত জরুরি। উচ্চ

হারে উৎসে কর এবং ব্যয়ের বড় অংশ অগ্রহণযোগ্য ঘোষণার কারণে প্রকৃত করের হার আইনি

হারের তুলনায় বেশি হয়ে যাচ্ছে উল্লেখ করে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে উৎসে কর কমিয়ে

বাস্তবসম্মত পর্যায়ে আনার সুপারিশ করা হয়। ব্যক্তিগত কর ব্যবস্থায় করমুক্ত আয়ের

সীমা বাড়ানো এবং নিম্ন আয়ের স্তরের কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাবও তুলে ধরা

হয়, যাতে মধ্যবিত্ত ও বেতনভুক্ত শ্রেণির ওপর চাপ কমে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি

আসে। প্রশাসনিক জটিলতা ও বিধির কঠোর প্রয়োগের কারণে বৈধ ভ্যাট ইনপুট ক্রেডিট না

পাওয়ার বিষয়টিও তুলে ধরে সংগঠনটি, যা ব্যবসায়িক মূলধনে চাপ তৈরি করছে বলে উল্লেখ

করা হয়।

এই প্রেক্ষাপটে ভ্যাট ক্রেডিট ব্যবস্থা সহজ করার পাশাপাশি আন্তর্জাতিক হিসাব মান

অনুসরণকারী ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে মুশক-৪.৩ জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে

অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়। কাস্টমস ব্যবস্থায় লেনদেনমূল্য নির্ধারণে ২০০০

সালের ভ্যালুয়েশন রুলস যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পণ্য ছাড়ে

বিলম্ব কমাতে ব্যাংক গ্যারান্টির ভিত্তিতে প্রভিশনাল অ্যাসেসমেন্টের ব্যবহার

বাড়ানোর সুপারিশ করা হয়। অথরাইজড ইকোনমিক অপারেটর কার্যক্রম সহজ করা এবং এতে

অংশগ্রহণে উৎসাহ দিতে সুস্পষ্ট সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করা হয়। ফিকির মতে, আয়কর,

ভ্যাট ও কাস্টমসকে সমন্বিত করে একটি ডিজিটাল করব্যবস্থা চালু করা গেলে দক্ষতা

বাড়বে, পুনরাবৃত্তি কমবে এবং তথ্যনির্ভর তদারকি সম্ভব হবে।

সংগঠনটি আরও জানায়, বর্তমানে করের চাপ মূলত নিয়ম মেনে চলা করদাতাদের ওপর বেশি পড়ছে।

তাই করজাল সম্প্রসারণ, ব্যবসার আনুষ্ঠানিকীকরণ এবং সহজ করপ্রক্রিয়ার মাধ্যমে নতুন

করদাতা অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

ফিকি সভাপতি রুপালী হক বলেন, আগামী নভেম্বর ২০২৬-এ এলডিসি উত্তরণের প্রাক্কালে

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে

একটি মানসম্মত, পূর্বানুমানযোগ্য ও স্বয়ংক্রিয় করব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, ঝুঁকিভিত্তিক নিরীক্ষা পদ্ধতি চালু করলে নিয়ম মেনে চলা করদাতাদের ওপর

চাপ কমবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় ক্ষেত্রে কার্যকর নজরদারি করতে পারবে।

সভাপতির বক্তব্যের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, গত বছর ফিকির অনেকগুলো বাজেট

প্রস্তাবনা আমরা আমলে নিয়েছি। আগামী বছর করপোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে

চলে আসবে। কর হয়রানি কমাতে আমরা নানান উদ্যোগ নিয়েছি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ঢাকা থেকে ৯৭২ ফ্লাইট বাতিল
একনেকে পাঁচ প্রকল্প অনুমোদন
সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
দলীয় প্রধানের পদ ছাড়লেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

নিরাপত্তাহীনতায় লন্ডন ছাড়লেন টম ক্রুজ, ৫৯৮ কোটি টাকার ফ্ল্যাট ত্যাগ

প্রধানমন্ত্রীর সফরের অ্যাচিভমেন্ট ‘জিরো’ বললেন ফখরুল

এনইআইআর বাতিল নয়, পুনর্গঠন চান মোবাইল ব্যবসায়ীরা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে আবু তাহের মুহাম্মদ জাবীর যোগদান

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার  মারা গেছেন

শেরপুরে বিএনপি প্রার্থীর এজেন্টকে হামলার প্রতিবাদে বিক্ষোভ

টুইন টাওয়ার হামলার প্রায় দুই দশক পেরিয়ে গেছে

লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী

ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ

সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১৭ জন ট্রাইব্যুনালে হাজির