Ajker Digonto
মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বাংলা নববর্ষ বরণ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে বন্দরনগরী

চট্টগ্রাম। বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের শুরুতেই বর্ষবরণের আনুষ্ঠানিকতা

শুরু হয়। সকাল ঘিরে নগরের বিভিন্ন এলাকায় মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। রঙিন

আয়োজন ও আনন্দঘন পরিবেশে চলছে নববর্ষের নানা কর্মসূচি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী

শোভাযাত্রা বের হয়। এতে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক

ঘুরে ডিসি হিলে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা

শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অন্যদিকে ডিসি হিল, সিআরবি শিরিষতলা এবং শহীদ মিনার এলাকায় সকাল থেকেই মানুষের ভিড়

বাড়তে থাকে। লাল-সাদা পোশাকে সেজে পরিবার-পরিজন নিয়ে নগরবাসী উৎসবে অংশ নেন।

শোভাযাত্রা শেষে ডিসি হিল ও আশপাশ এলাকায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের

প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সময়ে সিআরবি শিরিষতলাতেও গান, নাচ ও লোকজ পরিবেশনা

চলবে।

কাজীর দেউড়ি থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা বৈশাখী আলপনা

সবার দৃষ্টি আকর্ষণ করেছে। রঙিন এই সাজসজ্জা উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলেছে।

পরিবার নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া সংস্কৃতিকর্মী সাদিকুল ইসলাম বলেন, করোনা

মহামারি ও রমজানের জন্য কয়েকবছর পয়লা বৈশাখে বিভিন্ন আয়োজনে ভাটা ছিল। তাই এই বছর

বর্ষবরণ নিয়ে সবার আগ্রহ বেশি। পরিবার নিয়ে শোভাযাত্রায় এসে ভালো লাগছে।

বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকেই নগরের বিভিন্ন স্থানে ট্রাফিক

নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ডিসি হিল ও সিআরবি

এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বাংলা নববর্ষ

বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ

উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
গাছে আম-জাম যখন ধরবে পাঠাবেন, আমি খাবো
চলে গেলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ
কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: রুহুল কবির রিজভী
ক্রুড অয়েল সংকটে বন্ধ হলো একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বিডাকে দ্রুত পরিবর্তিত বিনিয়োগ পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হবে: নির্বাহী চেয়ারম্যান

প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

শনিবার ১৮ দলের বিােভ

শনিবার ১৮ দলের বিােভ

আইসিটি প্রতিমন্ত্রীসহ ২১ জনকে হত্যার হুমকি

তিনি এখন মিসেস স্বাগতা

‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল নতুন অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাসে কাজ করবে

সারিয়াকান্দিতে জলবদ্ধ সড়ক নির্মাণে জনদুর্ভোগ থেকে মুক্তি

অস্ট্রেলিয়ায় পেট্রোল ও ডিজেলের কর অর্ধেক করার ঘোষণা

কুড়িগ্রামে গ্রাম আদালতকে সফলতার সাথে পরিচালনা

সৈয়দা রিজওয়ানা হাসানের আহ্বান: গণভোটে ‘হ্যাঁ’ বলুন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার করুন