Ajker Digonto
বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে ট্রাক ও অটোরিকশার

মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত

৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিরাজুল ইসলাম শাওন (২০) ও ব্যবসায়ী বেল্লাল মুসুল্লী (৩৫)। আহতদের

মধ্যে রয়েছেন অটোচালক ফাহাদ (২১), জসিম সিকদার (৪৫) ও তুহিন (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মহিষকাটা থেকে আমতলীর

দিকে যাচ্ছিল। পথে আমতলী ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি

দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সকল যাত্রী গুরুতর আহত

হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে

কর্তব্যরত চিকিৎসক ডা. পপি হালদার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। পরে বরিশালে নেওয়ার

পথে রাত ৯টার দিকে মিরাজুল ইসলাম শাওন ও বেল্লাল মুসুল্লীর মৃত্যু হয়।

নিহত বেল্লাল মুসুল্লীর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাইঠভাঙ্গা গ্রামে। তিনি

হাসেম মুসুল্লীর ছেলে। অপর নিহত শাওনের বাড়ি আমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামে।

তিনি গাজী শাহজাদার ছেলে।

এদিকে, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বাদুরা বাজার এলাকায় আটক করে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার জানান, আহতদের

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, বরিশালে নেওয়ার পথে দুইজন মারা

গেছেন এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
এপ্রিলে ভারত থেকে আসছে  আরও ১৭ হাজার টন ডিজেল
ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী
চলে গেলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ ও আন্দোলন অব্যাহত

৪ লাখ ৭৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি

বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেটা অক্ষরে অক্ষরে পালন করে: নাটোরে হুইপ দুলু

কুমিল্লার তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় জনগণ

লড়াই করেও শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

মালয়েশিয়ার রাষ্ট্রদূত এসেছেন সিএসই পরিদর্শনে

কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

এমবাপ্পের জোড়া গোলের জেতায় রিয়াল মাদ্রিদ বড় জয়

নির্বাচন ছাড়া দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে: সালাম পিন্টু

প্রিমিয়ার লিগে শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়ায় চেলসি पर প্রধান কোচ মারেস্কা বরখাস্ত