Ajker Digonto
সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

পাঁচ ব্যাংক একীভূতকরণে পরিষ্কার বার্তা চান প্রশাসকরা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ

ব্যাংক রেজল্যুশন আইনের একটি ধারা ঘিরে একীভূত পাঁচ ব্যাংকে আগের মালিকদের কর্তৃত্ব

ফিরে পাওয়ার সুযোগ নিয়ে আমানতকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এর ফলে অনেকেই

নতুন করে আমানত তুলে নেওয়ার চেষ্টা করছেন, আবার কেউ কেউ কোনো মুনাফা ছাড়াই কেবল মূল

টাকা ফেরত চান।

এ অবস্থায় একীভূতকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে লিখিতভাবে স্পষ্ট

বার্তা চেয়েছেন এসব ব্যাংকে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা। গতকাল রোববার বাংলাদেশ

ব্যাংক-এর গভর্নরের সঙ্গে বৈঠকে তারা বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গত বছর

শরিয়াহভিত্তিক পরিচালিত এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন

ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। এই

প্রক্রিয়া সম্পন্ন করতে কেন্দ্রীয় ব্যাংক গত নভেম্বরে পাঁচজন প্রশাসক ও তাদের

সহায়তায় চারজন করে কর্মকর্তা নিয়োগ দেয়।

সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এ ১৮(ক) ধারা যুক্ত করে

বলা হয়েছে, একীভূত ব্যাংকে সরকার ও বাংলাদেশ ব্যাংক যে অর্থ দিয়েছে, তার সাড়ে ৭

শতাংশ দিয়ে আগের মালিকরা নিয়ন্ত্রণ নিতে পারবেন। একীভূত হওয়ার আগে এক্সিম ব্যাংকের

নিয়ন্ত্রণে ছিলেন নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার, আর বাকি চারটি ব্যাংক

পরিচালিত হতো এস আলম গ্রুপের অধীনে।

বৈঠকে প্রশাসকরা জানান, এসব ব্যাংক থেকে আমানতকারীরা দীর্ঘদিন ধরেই সহজে টাকা তুলতে

পারছিলেন না। তবে একীভূত হয়ে সরকারি মালিকানায় যাওয়ার ঘোষণায় কিছুটা আস্থা ফিরে

আসে। এরপর গত জানুয়ারিতে ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত

জানানো হলে আবার অস্থিরতা তৈরি হয়। পরে ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা পরিস্থিতি

কিছুটা স্থিতিশীল করলেও নতুন আইনে আগের মালিকদের ফিরে আসার সুযোগ নিয়ে আবার উদ্বেগ

বেড়েছে। ফলে আমানতকারীরা এখন নিয়মিত অর্থ উত্তোলনের চাপ দিচ্ছেন এবং অনেকে প্রাথমিক

‘হেয়ারকাট’ মেনে নিয়েও শুধু মূল টাকা ফেরত চাইছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দুর্বল এই পাঁচ ব্যাংকে বিভিন্ন সময়ে কেন্দ্রীয়

ব্যাংক ঋণ হিসেবে মোট ৪৭ হাজার ৮৪ কোটি টাকা দিয়েছে। একীভূত সম্মিলিত ইসলামী

ব্যাংকের মূলধনে সরকার যোগান দিয়েছে ২০ হাজার কোটি টাকা। এছাড়া প্রতিটি আমানতকারীকে

সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত দিতে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে দেওয়া হয়েছে ১২

হাজার কোটি টাকা।

গত ডিসেম্বর পর্যন্ত একীভূত পাঁচ ব্যাংকের মোট ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৯৬ হাজার ৮২৭

কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে, যা মোট

ঋণের ৮৪ দশমিক ২৩ শতাংশ। তুলনামূলকভাবে পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩০ দশমিক

৬০ শতাংশ। একই সময়ে ২২টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি ছিল ২ লাখ ৮২ হাজার ৬০৩ কোটি

টাকা, যার মধ্যে এই পাঁচ ব্যাংকের ঘাটতি এক লাখ ৫০ হাজার ৬৯১ কোটি টাকা।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
রাত ১টার মধ্যে ২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নতুন দায়িত্বে সাধারণ বীমা কর্পোরেশনের শুভেচ্ছা ও অভিনন্দন

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে বাংলাদেশ অনড়

অর্ধেকের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের শিকার

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্যদের ইফতার মাহফিল

পর্যটন খাতে অবদানের জন্য ১৩ জনের সাম্মানিক পুরস্কার প্রদান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

‘বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দিবে আ. লীগ’

সরকারের সিদ্ধান্ত: জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের আশার আলো

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা