Ajker Digonto
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

১১ দেশ নিয়ে ভারতের সামরিক মহড়া

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

প্রথমবারের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় এক ডজন দেশ নিয়ে বহুপাক্ষিক সামরিক মহড়া

করতে যাচ্ছে ভারত। ১৩ দিনের এই মহড়া তত্ত্বাবধান করবে ভারতের সেনাবাহিনী। ‘প্রগতী’

শীর্ষক মহড়াটি আগামী ১৮ মে হয়ে শেষ হবে ৩১ মে। এশিয়ার ১১টি দেশ এই মহড়ায় আমন্ত্রণ

পেলেও তালিকায় বাংলাদেশের নাম নেই। প্রতিবেশী ঢাকাকে বাদ দিয়ে অন্যান্য দেশ নিয়ে

নয়াদিল্লির আঞ্চলিক সামরিক তৎপরতা কোনো উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে

প্রশ্ন উঠছে।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, যৌথ অপারেশন সক্ষমতা

বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা নির্মাণই এই মহড়ার লক্ষ্য। এতে অংশ নেবে লাওস,

মিয়ানমার, সিসিলি, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম,

কম্বোডিয়া ও ভুটান।

টাইমস অব ইন্ডিয়া বলছে, আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতেই ভারত

এই প্রথম বহুপাক্ষিক সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত

জনসংযোগ পরিদপ্তর (এডিজিপিআই) জানিয়েছে, মেঘালয়ের উমরোহিতে অবস্থিত ভারতীয়

সেনাবাহিনীর আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মহড়াটি হবে।

এক্স পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মহড়াটির মূল ফোকাস থাকবে সন্ত্রাসবিরোধী ও

বিদ্রোহ দমন অভিযান। একই সঙ্গে এটি ভারতের প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে আঞ্চলিক

সেনাবাহিনীগুলোর সঙ্গে সক্ষমতা উন্নয়ন ও সমন্বিত অপারেশনাল কাঠামো গড়ে তোলার

প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, ‘প্রগতী’ শুধু একটি সামরিক মহড়া নয়, এটি ভারতের বৃহত্তর

আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ-পূর্ব

এশিয়ার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারে দিল্লি যে বহুপাক্ষিক কাঠামোর

দিকে এগোচ্ছে, এই উদ্যোগ তারই প্রতিফলন। মহড়ার সঙ্গে দুই দিনের একটি প্রতিরক্ষা

শিল্প প্রদর্শনীরও আয়োজন রাখা হয়েছে। সেখানে ভারত নিজস্ব উৎপাদিত সামরিক সরঞ্জাম ও

প্রযুক্তি প্রদর্শন করবে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জালিয়াতি ও সিন্ডিকেট বাণিজ্যে গতিহারা সৌরবিদ্যুৎ
সব ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
জয়পুরহাটে তিন ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে
মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন: আফরোজা আব্বাস

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ভোলায় বিসিক অভিযানে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

ম্যাথু পেরি মৃত্যু মামলায় ‘কেটামিন কুইন’-এর ১৫ বছরের কারাদণ্ড

উরুগুয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি জন্য প্রধান প্রবেশদ্বার হতে পারে: বিজিএমইএ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা ভয়ঙ্কর রূপ নিচ্ছে: চার বছরে হতাহত হয়েছে ১৮ লাখের বেশি সেনা

মার্কিন ‘ভিসা বন্ড’ আরোপ দুঃখজনক কিন্তু স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা

ইসলামী শক্তির বিজয় জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতাই উচিত: শাহজাহান চৌধুরী

তাসনিম জারার পদত্যাগের পর এনসিপির তিন শীর্ষ নেত্রীর রহস্যময় বার্তা

এপ্রিলে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে

পাকিস্তানে আন্দোলনের ডাক ইমরান খানের

গাংনীতে দিনব্যাপী রণকৌশল ও লাঠিয়াল দলের মনোমুগ্ধকর আয়োজন