Ajker Digonto
রবিবার , ৩ মে ২০২৬ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সরবরাহ সংকটে ময়মনসিংহে সবজির বাজার অস্থির: কেজিতে বেড়েছে ২০ টাকা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ৩, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহে গত কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

সরবরাহ কমে যাওয়ায় পাইকারি ও খুচরা—উভয় বাজারেই নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কেজিপ্রতি

১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রোববার (৩ মে) সকালে নগরীর অন্যতম প্রধান

পাইকারি বাজার মেছুয়া বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে পণ্যবাহী যানবাহনের

সংখ্যা কমে আসায় ক্রেতাদের বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।

বাজারে বর্তমান মূল্যের তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি বেড়েছে কাঁকরোলের দাম; যা

বর্তমানে প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ১৫-২০ টাকা বেশি।

এছাড়া প্রতি কেজি পটোল ৫০ টাকা, টমেটো ৪০ টাকা, কচুর মুখী ৮০ টাকা এবং লতি ৫০ টাকায়

বিক্রি হতে দেখা গেছে। অন্যান্য সবজির মধ্যে চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা, করলা ৫০ টাকা

এবং শসা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে সজনে ডাঁটার দাম আকাশচুম্বী হয়ে প্রতি

কেজি ১৬০ টাকায় পৌঁছেছে এবং বেগুনের কেজি দাঁড়িয়েছে ৮০ থেকে ৯০ টাকায়।

কাঁচামরিচের বাজারেও বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে। এক সপ্তাহের ব্যবধানে

মরিচের দাম প্রায় দ্বিগুণ হয়ে প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে

বাজারের এই ঊর্ধ্বগতির মাঝেও গাজর ও পেঁপের দাম স্থিতিশীল রয়েছে; যা আগের মতোই

কেজিপ্রতি ৫০ টাকা দরে পাওয়া যাচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থানীয়

উৎপাদনকারী এলাকাগুলো থেকে পর্যাপ্ত সবজি না আসায় চাহিদার তুলনায় জোগানে বড় ঘাটতি

তৈরি হয়েছে।

আড়তদারদের মতে, গত চার-পাঁচ দিনের নিরবচ্ছিন্ন বৃষ্টির কারণে কৃষকরা মাঠ থেকে সবজি

সংগ্রহ করতে পারছেন না। পাইকারি প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে

জানানো হয়েছে, বৃষ্টির কারণে কৃষকরা পণ্য পাঠাতে না পারায় আমদানি অনেক কমে গেছে।

আগে যেখানে প্রতিদিন গড়ে ২৫ বস্তা সবজি আসত, এখন তা কমে মাত্র ২-৩ বস্তায় নেমেছে।

সরবরাহের এই বিশাল পতনই মূলত পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে কাজ

করছে।

পাইকারি বাজারে দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। খুচরা বাজারে

গিয়ে দেখা যায়, পাইকারি দরের চেয়ে আরও ১০ থেকে ২০ টাকা বাড়তি দামে সবজি বিক্রি

করছেন ব্যবসায়ীরা। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য প্রাত্যহিক বাজার

করা কঠিন হয়ে পড়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে এবং সরবরাহ ব্যবস্থা

স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবজির এই বাড়তি দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার
দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী
ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের  মে দিবস পালিত
৯ মাসে ৩৫২ কোটি ডলার বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধ বাংলাদেশের

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সংঘর্ষের মধ্যে জীবন বাঁচাতে বাংলাদেশমুখী রোহিঙ্গারা

সংঘর্ষের মধ্যে জীবন বাঁচাতে বাংলাদেশমুখী রোহিঙ্গারা

চামড়া শিল্পে ব্যবহৃত ৪৩ ধরনের কেমিক্যালে কর-ভ্যাট প্রত্যাহারের দাবি

চট্টগ্রামে নিরাপদ পানি ও স্যানিটেশনের পরিকল্পিত উন্নয়নে ব্যাপক পরিবর্তন

ডব্লিউটিও মহাসচিবের সতর্কতা: বৈশ্বিক বাণিজ্য শৃঙ্খলা রক্ষায় জরুরি উদ্যোগের আহ্বান

চিংম্রং বৌদ্ধবিহারে সাংগ্রাই জল উৎসব, আনন্দে মাতোয়ারা হাজারো দর্শক

নানা আয়োজনের মাধ্যমে খাসি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘খাসি সেং কুটস্নেম’ উদযাপন

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় ব্রাজিলের

গৃহযুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেই মিয়ানমারে ভোট অনুষ্ঠিত