Ajker Digonto
বৃহস্পতিবার , ৭ মে ২০২৬ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বাঙ্কারে দিন কাটাচ্ছেন পুতিন

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ৭, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ায় ঘনিয়ে আসছে চরম অস্থিরতা। প্রাণনাশের আশঙ্কা এবং

অভ্যন্তরীণ অভ্যুত্থানের ভয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন লোকচক্ষুর আড়ালে

মাটির নিচের গোপন বাঙ্কারে সময় কাটাচ্ছেন। প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল

টাইমস এই দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড মহামারির সময় থেকেই পুতিন নিজেকে অনেকটা বিচ্ছিন্ন করে

ফেলেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় ড্রোনের হামলা এবং রাশিয়ার ভেতরে

সিনিয়র সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে।

বর্তমানে তিনি মস্কোর বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের মাটির

নিচের সুরক্ষিত বাঙ্কারে মাসের পর মাস অবস্থান করছেন।

জানা গেছে, পুতিনের কাছাকাছি কাজ করা রাঁধুনি, আলোকচিত্রী এবং দেহরক্ষীদের মোবাইল

ফোন বা ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাদের বাড়িতেও বসানো হয়েছে

নজরদারি ক্যামেরা।

এদিকে পুতিন যে স্বাভাবিক আছেন তা বোঝাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো

প্রায়ই তার আগে থেকে রেকর্ড করা ভিডিও প্রচার করছে। সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে

প্রায়ই মস্কোর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুতিনের এই দীর্ঘ আইসোলেশন এবং জনবিচ্ছিন্নতা নিয়ে রাশিয়ার ভেতরেও জনমনে অসন্তোষ

ডানা বাঁধছে। সম্প্রতি ভিক্টোরিয়া বোনিয়া নামক এক জনপ্রিয় রুশ ব্লগারের একটি ভিডিও

সামাজিক মাধ্যমে ১.৫ মিলিয়নের বেশি লাইক পেয়েছে, যেখানে তিনি সরাসরি বলেন যে—

‘মানুষ এখন প্রেসিডেন্টকে ভয় পাচ্ছে।’

প্রতিবেদন আরও বলা হয়, শুধু পুতিনই নন, রাশিয়ার শীর্ষ ১০ জেনারেলের নিরাপত্তার

দায়িত্বও এখন গোয়েন্দা সংস্থা এফএসওর হাতে। গত বছরের শেষের দিকে বেশ কয়েকজন সিনিয়র

সেনা কর্মকর্তা ইউক্রেন-সংশ্লিষ্ট হামলায় প্রাণ হারানোর পর এই সিদ্ধান্ত নেওয়া

হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিন এখন কেবল গোয়েন্দা সংস্থাগুলোর ওপর নির্ভরশীল হয়ে

পড়েছেন। জনগণের প্রত্যাশার সাথে প্রেসিডেন্টের এই ক্রমবর্ধমান দূরত্ব রাশিয়ার

ভবিষ্যৎ রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে চলছে বিশ্বজুড়ে

আলোচনা।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
টিকাদানের মধ্যেও থামছে না হামে মৃত্যু
রাষ্ট্র আর গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
এনসিপি―র মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে পড়ছে বাংলাদেশ: জিডিপি’র প্রবৃদ্ধি নেমে যাচ্ছে ৬ শতাংশের নীচে

অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে পড়ছে বাংলাদেশ: জিডিপি’র প্রবৃদ্ধি নেমে যাচ্ছে ৬ শতাংশের নীচে

দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

বেগম খালেদা জিয়ার প্রয়াণে পাকিস্তানের স্পিকার তারেকের সাথে দেখা করে সহমর্মিতা প্রকাশ

অক্টোবরের মাঝামাঝি কক্সবাজারে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চালু আশা

নির্বাচন অপেক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা: আমীর খসরু

পোস্টার নিষিদ্ধ, নিজের উদ্যোগে সরাতে হবে দলগুলোকে: সিইসি

খালেদা জিয়ার মৃত্যুতে ইরানের শোক প্রকাশ

লিটন দাসের নজরকাড়া পারফরম্যান্সে রেকর্ডের মালা, সাকিবের রেকর্ড ভেঙে মাহমুদউল্লাহর ছুঁলেন পাশে

ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

লড়াই করেও শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের