Ajker Digonto
সোমবার , ১১ মে ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মোহনলালের জন্মদিনে আসছে ‘দৃশ্যম ৩’, প্রকাশ্যে এলো রুদ্ধশ্বাস ট্রেলার

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১১, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ

মালয়ালম সিনেমার অত্যন্ত জনপ্রিয় ও দর্শকপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর শেষ পর্ব

নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ২০১৩ সালে শুরু হওয়া এই

থ্রিলারটি একজন সাধারণ মানুষের তার পরিবারকে রক্ষার বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের গল্প

দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। আইনের হাত থেকে নিজ পরিবারকে বাঁচাতে জর্জকুট্টি

নামক সাধারণ এক কেব্‌ল অপারেটরের সেই সফর এবার তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে।

পরিচালক জিতু জোসেফ এবার এই সিরিজের তৃতীয় তথা শেষ কিস্তি নিয়ে আসছেন, যা দিয়ে এই

ফ্র্যাঞ্চাইজির জার্নি শেষ হতে যাচ্ছে।

আগামী ২১ মে দক্ষিণ ভারতীয় সুপারস্টার মোহনলালের ৬৬তম জন্মদিন উপলক্ষে বড় পর্দায়

মুক্তি পেতে যাচ্ছে ‘দৃশ্যম ৩’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ সিনেমাস

সম্প্রতি ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করেছে, যা দর্শকদের মধ্যে নতুন

করে শিহরণ জাগিয়েছে। সিরিজের আগের দুটি কিস্তিতে প্রধান চরিত্র জর্জকুট্টিকে যতটা

শান্ত ও আত্মবিশ্বাসী দেখা গিয়েছিল, এবারের ট্রেলারে তাকে তার ঠিক উল্টো বা অনেকটা

বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। তার এই মানসিক বিচলন ও বিধ্বস্ত চেহারা দর্শকদের মনে

নতুন কোনো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে।

প্রকাশিত ট্রেলারটির শুরুতে দেখা যায় জর্জকুট্টির পরিবার স্বাভাবিক জীবনে ফেরার

চেষ্টা করছে, কিন্তু অতীতের সেই অন্ধকার রহস্য তাদের ছায়ার মতো তাড়া করে ফিরছে।

এবারের কাহিনীতে কেবল পুলিশি তদন্তই নয়, বরং বিষয়টি মিডিয়া ট্রায়ালের রূপ নিয়েছে

বলে আভাস পাওয়া গেছে। পুলিশ পুনরায় সেই পুরোনো মরদেহ বা কবরের রহস্যের শিকড় খুঁজতে

তৎপর হয়ে ওঠায় জর্জকুট্টি নিজের কৃতকর্মের জন্য পরিবারের কাছে ছোট হওয়ার আশঙ্কায়

ভুগছেন। তার এই মানসিক দ্বন্দ্ব এবং বিবেকের দংশনই হতে যাচ্ছে এই পর্বের মূল

কেন্দ্রবিন্দু।

আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার তথ্য অনুসারে, দৃশ্যমের এই শেষ কিস্তিটি

হবে পুরো ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে আবেগঘন ও চূড়ান্ত একটি সমাপ্তি। মূল মালয়ালম

এই সিনেমায় মোহনলালের পাশাপাশি আগের চরিত্রগুলোতে ফিরছেন মীনা, আনসিবা হাসান ও

এস্থার অনিল। মালয়ালম ভার্সনটি মুক্তির অপেক্ষায় থাকলেও অজয় দেবগন অভিনীত এর হিন্দি

রিমেক নিয়েও ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। হিন্দি কিস্তিটির শুটিং শেষ করেছেন অজয় দেবগন

এবং এটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নারীর ক্ষমতায়ন ও কন্যার নিরাপত্তা নিশ্চিতে ডা. জুবাইদা রহমানের জোরালো আহ্বান
গর্ভের সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশ করা যাবে না, হাইকোর্টের রায় প্রকাশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

আগামী বছর ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

২৬০ কোটি ভিউয়ের বিশ্বরেকর্ড: ‘এটা আমাদেরই গল্প’ নাটকের নতুন ইতিহাস

গাছ কাটার অভিযোগে মিঠামইন বিএনপি সভাপতির পদ স্থগিত

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তেল বাজারে পর্যাপ্ত মজুত ছাড়ার পরিকল্পনা করছে, যুদ্ধের প্রভাব অস্থির তেলবাজার

কুষ্টিয়ায় বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ায় বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরব সাগর থেকে বাংলাদেশিসহ পাঁচ দেশের ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

শ্রীমঙ্গলে পর্যটকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন এমপি হাজী মুজিব

নিরাপত্তাহীনতায় লন্ডন ছাড়লেন টম ক্রুজ, ৫৯৮ কোটি টাকার ফ্ল্যাট ত্যাগ

পর্দায় ‘দম’দার নিশো: গতানুগতিক মারপিট নয়, ভিন্নধর্মী অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হতে চান পর্দায়