Ajker Digonto
সোমবার , ১১ মে ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

তাড়াশে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১১, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা-র মান্নাননগর-রানীরহাট আঞ্চলিক সড়কের ঘরগ্রাম ওবদা-বাঁধ

থেকে ঘরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা

দীর্ঘদিনেও পাকা হয়নি। ফলে বর্ষা মৌসুমে কাদামাখা এই রাস্তা দিয়ে চলাচলে সীমাহীন

দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ হাজারো মানুষকে।

স্থানীয়রা জানান, রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে এটি দেখে অনেকটা চাষের জমির মতো

মনে হয়। বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা ও পানিতে তলিয়ে যায় পথটি। এতে স্কুলের

শিক্ষার্থী, বৃদ্ধ, প্রসূতি নারী, অসুস্থ রোগী ও মসজিদগামী মুসল্লিরা সবচেয়ে বেশি

ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানানো হলেও জনপ্রতিনিধি ও

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ঘরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাজু, রিয়া ও

আবদুল্লাহ জানায়, বৃষ্টি হলে স্কুলে আসার পথে হাঁটুসমান পানি জমে যায়। এতে পোশাক,

বই-খাতা নষ্ট হয় এবং অনেক শিক্ষার্থী স্কুলে না এসে বাড়ি ফিরে যায়। সম্প্রতি এক

শিক্ষার্থী সাইকেল থেকে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দা শাহিন সরদার বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ

পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থীদের কষ্ট সবচেয়ে বেশি। দ্রুত রাস্তাটি সংস্কারে

সংশ্লিষ্টদের হস্তক্ষেপ প্রয়োজন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, বৃষ্টি হলেই অনেক শিক্ষার্থী

স্কুলে আসতে পারে না। বিষয়টি ইউনিয়ন পরিষদকে জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া

হয়নি।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান মো. মেহেদী হাসান ম্যাগনেট বলেন, ইউনিয়নের

অধিকাংশ রাস্তা ইতোমধ্যে উন্নয়ন করা হয়েছে। দ্রুত এই রাস্তাটিও পাকাকরণের উদ্যোগ

নেওয়া হবে।

তাড়াশ উপজেলা প্রকৌশল অফিস-এর প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, “রাস্তাটির এমন বেহাল

অবস্থার বিষয়টি জানা ছিল না। চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয়

ব্যবস্থা নেওয়া হবে।”

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নারীর ক্ষমতায়ন ও কন্যার নিরাপত্তা নিশ্চিতে ডা. জুবাইদা রহমানের জোরালো আহ্বান
গর্ভের সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশ করা যাবে না, হাইকোর্টের রায় প্রকাশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

চট্টগ্রাম বন্দর সচল করতে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি ডিসিসিআইয়ের

প্রযুক্তির মাধ্যমে গড়ে উঠবে ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে : জোনায়েদ সাকি

নির্বাচনের জন্য সবই করছে কমিশন, অবাধ, সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য

কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

ফের বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী

পোশাক শিল্পের প্রতিনিধিদের বিজিএমইএর সংবর্ধনা

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার রায় ২০ নভেম্বর

অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচির খাবার

মারা গেছেন মাধুরী দীক্ষিতের মা