Ajker Digonto
বুধবার , ১৩ মে ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত সকাল ৯টায়, থাকছে দুটি বিশেষ ট্রেন

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১৩, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল আজহার প্রধান জামাত সকাল

৯টায় অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম বৃহৎ এই জামাতের ১৯৯তম আসরে ইমামতি করবেন বিশিষ্ট

আলেম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা

প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া

হয়েছে।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে

অনুষ্ঠিত এই সভায় মুসল্লিদের যাতায়াত সহজ করতে প্রতি বছরের ন্যায় এবারও ‘শোলাকিয়া

এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস চালুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সভায়

ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব কামরুল হাসান মারুফসহ প্রশাসনের উচ্চপদস্থ

কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোহানা নাসরিন তাঁর বক্তব্যে শোলাকিয়ার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে বলেন, “শোলাকিয়ার

ঈদুল আজহার জামাত দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতি বছরের মতো এবারও

মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।” তিনি আরও জানান যে,

ওজু, বিশুদ্ধ পানি ও জরুরি স্বাস্থ্যসেবাসহ মুসল্লিদের সকল প্রকার নাগরিক সুবিধা

নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়ে সভায় জানানো হয় যে, জামাতকে কেন্দ্র করে

নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এজন্য দুই প্লাটুন বিজিবির পাশাপাশি বিপুল

সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য পুরো এলাকা সার্বক্ষণিক তদারকি করবেন। শোলাকিয়ার

ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখতে প্রশাসনের সকল বিভাগ সম্মিলিতভাবে কাজ করছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ইসরায়েলি ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি নিহত
একনেকে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার: সিপিবি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

‘সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প’

রাজধানীতে জঙ্গি হামলার আশঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় সিটিটিসি

শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি করলে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

স্বর্ণের বাজারে অস্থিরতা: এক দিনেই দুই দফা দামের পরিবর্তন

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের খসড়া অধ্যাদেশ প্রণয়নের পরিকল্পনা

অস্বীকৃতি সত্ত্বেও রাশিয়ার কিউবায় তেল সরবরাহ অব্যাহত

ফুলবাড়িয়ায় বিএনপির নেতা রেজাউল করিমের লিফলেট বিতরণ ও গণসংযোগ

উত্তর গাজা মুসলিম বসতিও ইসরায়েলের ধ্বংসযজ্ঞের শিকার

নেপালে অন্তর্বর্তীকালীন নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি

পাকিস্তান বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দর পরিদর্শন