Ajker Digonto
বুধবার , ৫ জানুয়ারি ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ৫, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশের বাজারে সয়াবিনের দাম লিটার প্রতি ৮ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা। আগামী শনিবার থেকে নতুন দাম কার্যকরও করতে চান তারা।

দাম বাড়াতে আগামী বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

সম্প্রতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির জন্য চিঠি দিয়েছে। চিঠিতে আগামী ৮ জানুয়ারি থেকে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এরই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য ট্যারিফ কমিশনে পাঠায়। কমিশন বৃহস্পতিবার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসবে।

এ বিষয়ে শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১২ টাকা বৃদ্ধির একটি প্রস্তাব আমরা অনেক আগেই বাণিজ্য মন্ত্রণালয়ে দিয়েছিলাম। পড়ে কমিয়ে ৮ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ট্যারিফ কমিশন বৈঠক ডেকেছে। বৈঠকে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান, তেলের দাম বাড়ানোর বিষয়ে একটা প্রস্তাব দিয়েছিলেন রিফাইনাররা। আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ট্যারিফ কমিশনে পাঠিয়েছি। তারা যাচাই-বাছাই করে জাতীয় কমিটিকে জানাবে, সেই কমিটি দাম নির্ধারণ করবে।

বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ৮ টাকা দাম বাড়িয়ে ১৬৮ টাকা দাম নির্ধারণের দাবি জানানো হয় চিঠিতে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
দেশের তেলের মজুত ১১ দিন, চলতি মাসে আসছে সাড়ে তিন লাখ টন
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন সাবেক সচিব বিজন কান্তি সরকার
সরকার গঠনের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতা–কর্মীদের উচ্ছ্বাস
স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১৪০০ কোটি টাকার বেশি

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা আপাতত বন্ধ: ট্রাম্প

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোট চায় জামায়াত

বাইডেনের ‘বিস্ফোরক সিদ্ধান্তের’ প্রতিক্রিয়া জানালো রাশিয়া

তিনি এখন মিসেস স্বাগতা

গাজায় ৮০ হাজার ইসরায়েলি রিজার্ভ সেনার মোতায়েনের প্রস্তুতি শুরু

‘খুব শিগগির’ কিউবার পতন ঘটবে: ট্রাম্প

এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হচ্ছে

১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পর রেকর্ড: মাত্র ১৫ বলে ফিফটি নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী