Ajker Digonto
বুধবার , ১৪ মার্চ ২০১৮ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

নাস্তিক ম্যাগাজিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

প্রতিবেদক
Staff Reporter
মার্চ ১৪, ২০১৮ ৯:৫১ অপরাহ্ণ
নাস্তিক ম্যাগাজিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

AIBগত ১২-ই ফেব্রুয়ারী সোমবার ঢাকা চীফ ম্যাজিস্ট্রেট আদালতে হাবিবুর রহমান নামের এক ব্যাক্তি ২৬ জন মুক্তমনা লেখকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেন। “এথিস্ট ইন বাংলাদেশ” নামক একটি ম্যাগাজিনের লেখাকে কেন্দ্র করে পাবলিশার ও ম্যাগাজিনটির বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধির ২৯৫ ধারাতে মামলা করা হয়। এই মামলায় মূল আসামী করা হয় ইয়াজ কাওসার নামক একজন ব্যাক্তিকে এবং এই মামলার অন্য আসামীরা হচ্ছেন-

(১) পিনাকী দেব অপু (২) সৈয়দ ইশতিয়াক হোসেন শাওন (৩) মোঃ তোফায়েল হোসেন (৪) আদনান সাকিব (৫) রুজভেল্ট হালদার (৬) আবু হানিফ (৭) সৈয়দ মোহাম্মদ সজীব আবেদ (৮) সৈয়দ সানভী অনিক হোসেন (৯) এনায়েতুল হুদা (১০) নাঈমুল ইসলাম (১১) এম ডি আব্দুল্লাহ আল হাসান (১২) কাজী মোঃ সাইফুল হক (১৩) আসিফ আবরার টিটু (১৪) হুসেইন মোহাম্মদ পারভেজ (১৫) এম ডি মেহেদী হাসান (১৬) রিয়ানা ট্রিনা (১৭) মিল্টন কুমার দে (১৮) তামজিদ হোসেন (১৯) আবু তাহের মোঃ মুস্তাফা (২০) সিদ্দিকুর রহমান (২১) শাহাদাত হোসেন (২২) শারমিন খান

আমাদের আদালত প্রতিনিধির মাধ্যমে জানা যায় যে, বাদী এই উক্ত ম্যাগাজিনে আল্লাহ ও নবী-রাসুল সম্পর্কে কটুক্তি ও নোংরা ভাষার লেখা দেখতে পেয়ে আর নিজেকে সংবরন করতে পারেন নি। বাদী হাবিবুর জানান যে, এই ম্যাগাজিনে সকল লেখকদের মধ্যে একজন বিবাদী ইয়াজ কাওসার তার পূর্ব পরিচিত। ফেসবুকে সে ইয়াজের লেখা নিয়মিত লক্ষ্য করে যে কিনা ধর্ম নিয়ে তার ব্লগে ইচ্ছেমত নোংরা ভাষায় ইসলাম ধর্মের নবী, রাসুল, সাহাবা-কেরামদের বিরুদ্ধে মন গড়া কথা লিখতে থাকে। ইয়াজের এমন অবস্থা দেখার পর বাদী হাবিবুর নিজেকে আর সংবরন করতে পারেন নি আইনের আশ্রয় নেয়া ছাড়া। বাদী হাবিবুর বলেন যে, যদি ইয়াজ সহ এই ম্যাগাজিনের অন্য নাস্তিকদের আল্লাহ ও রাসুল নিয়ে এইসব নোংরা লেখা লেখার অধিকার থাকে তাহলে তারও মাওলা করে আইনের আশ্রয় চাইবার অধিকার রয়েছে। আর আইন যদি এদের বিচার না করতে পারে তাহলে এদের কাউকেই ছাড়া হবে না বলে তিনি হুশিয়ারী দেন। ছাড়া হবে না বলতে তিনি কি বুঝিয়েছেন জানতে চাইলে হাবিবুর বলেন, “সেটা সময় বলে দিবে”

এইদিকে বাদীদের সাথে নানাভাবে যোগাযোগ করবার চেষ্টা করা হলেও তারা কোনোভাবেই এই প্রতিবেদককে সাড়া দেন নাই।

এদিকে এই ম্যাগাজিনকে নিষিদ্ধ ঘোষনার দাবী জানিয়ে হেফাজতী ইসলাম এক জরুরী সভার আয়োজন করে। এই সভায় বলা হয় যে বাংলাদেশে কোনো নাস্তিক ও মুরতাদ থাকতে পারবে না এবং অবিলম্বে এই এথিস্ট ইন বাংলাদেশের সকল প্রকাশনা নিষিদ্ধ এবং এদের ওয়েব সাইটকে বাংলাদেশ থেকে ব্যান করবারও দাবী জানানো হয় উক্ত সভাতে।

এই ঘটনায় ফেসবুকে অত্যন্ত তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশের মুক্তমনা লেখকেরা এই মামলার বিরোধিতা করে বলেছেন এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে। ব্লগার ও লেখক আশরাফুল ইসলাম রাতুল বলেছেন, “এইভাবে ক্রমাগতভাবে আদালতের বা পুলিশের ভয় দেখিয়ে মুক্তমতকেই আসলে দমিত করা হয়েছে। বাংলাদেশ এখন মোল্লাদের দেশ হয়ে গেছে”

এদিকে এই ঘটনার তদন্ত ভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে আগামী ১৮ ই এপ্রিল প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তারা এই মামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হন নাই।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ভেজালে সয়লাব প্রসাধনীর বাজার, হুমকিতে জনস্বাস্থ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ইউজিসির কর্মশালা
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম
গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে বিএনপির ফের অভিযোগ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও সুস্থতা কামনায় প্রধান উপদেষ্টার আবেদন

দাপ্তরিক কাজে শৃঙ্খলা নিশ্চিতের তাগিদ এমপি শিমুলের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা

বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি : মাগুরা শহর অশান্ত, জনমনে আতঙ্ক, ককটেল বিস্ফোরণ

বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি : মাগুরা শহর অশান্ত, জনমনে আতঙ্ক, ককটেল বিস্ফোরণ

অর্থবছরের প্রথম প্রান্তিকে টিসিবির ভর্তুকি ৬৮৪ কোটি টাকা

তারেক রহমান মায়ের দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন: রিজভী

স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ হয়নি: জিএম কাদের

স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ হয়নি: জিএম কাদের

স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ পুরোপুরি প্রস্তুত

ইন্ডিয়া এআই সামিট থেকে বিল গেটসের নাম বাদ