Ajker Digonto
রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

প্রশংসার জোয়ারে ভাসছেন কোহলি

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ
প্রশংসার জোয়ারে ভাসছেন কোহলি

আচমকাই ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব  ছেড়ে দিয়েছেন  বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে এভাবেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। আর ওয়ানডের অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন ভারতের কোনো ফরম্যাটেরই অধিনায়ক নন কোহলি।

টেস্ট অধিনায়কত্ব সরে যাবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন  কোহলি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস থেকে শুরু করে সুনীল গাভাস্কার-শচীন টেন্ডুলকার-বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও প্রশংসা করেছেন।

টুইটারে ভিভ রিচার্ডস লিখেছেন, ‘ভারতীয় অধিনায়ক হিসেবে দুর্দান্ত সময় উপহার দেওয়ার জন্য বিরাট কোহলিকে অভিনন্দন। দলনেতা ও ক্রিকেটার হিসেবে তুমি যা অর্জন করেছ, তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত। অবশ্যই বিশ্ব ক্রিকেটের সেরা অধিনায়কদের তালিকায় তোমার নাম উপরের দিকেই থাকবে।’

ভারতের সাবেক কোচ ও কোহলির সাথে দীর্ঘদিন কাজ করা রবি শাস্ত্রী টুইট করেন, ‘অধিনায়ক হিসেবে বিরাট কোহলি যে সাফল্য অর্জন করেছে, তা খুব কম ক্রিকেটারেরই রয়েছে। মাথা উঁচু করেই অধিনায়কত্ব ছেড়েছ তুমি। ভারতের সবচেয়ে সফল ও আগ্রাসী অধিনায়ক। তবে আমার কাছে দুঃখের দিন। কারণ আমরা দু’জনে মিলেই এই দলটা তৈরি করেছিলাম।’

ভারতের আরেক সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার লিখেছেন, ‘কোহলির এমন সিদ্ধান্তে আমি অবাক নই। ভারতের অন্যতম সেরা অধিনায়ক। তার জন্য শুভ কামনা।’

মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘তুমি সব সময় দলের জন্য শতভাগ দিয়েছ । জানি, এভাবেই দিয়ে যাবে ক্যারিয়ারের  বাকি সময়টা।’

গাঙ্গুলী টুইট করে লিখেছেন, ‘কোহলির নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই উন্নতি করেছে। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে, সে গুরুত্বপূর্ণ সদস্য হবে। দারুণ এক ক্রিকেটার।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
টিকাদানের মধ্যেও থামছে না হামে মৃত্যু
রাষ্ট্র আর গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
এনসিপি―র মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা

পাকিস্তানে টহলরত পুলিশের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

ইরান হামলার ক্ষতি কাটিয়ে উঠেছে ও প্রস্তুত পাল্টা আঘাতের জন্য

অভিযুক্ত নির্বাচন জোটে যাওয়ায় তরুণ প্রজন্মের আস্থা হারিয়েছে এনসিপি: মীর স্নিগ্ধ

সিঙ্গপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব्बিরের হত্যায় মামলা, অজ্ঞাতনামা আসামি

অ্যাশেজে ব্যর্থতার মাঝেই মদ্যপান বিতর্ক: ইসিবির তদন্তের মুখে ইংলিশ ক্রিকেটাররা

বাংলাদেশের তরুণদের অর্ধেকই বেকার: বিশ্বব্যাংকের সতর্কতা

বাংলাদেশ ব্যাংক আট ব্যাংক থেকে ১২৩ মিলিয়ন মার্কিন ডলার কিনল