Ajker Digonto
বৃহস্পতিবার , ৭ জুন ২০১৮ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

‘খালেদা জিয়ার প্যারালাইজড ও দৃষ্টিহীন হওয়ার আশঙ্কা’

প্রতিবেদক
Staff Reporter
জুন ৭, ২০১৮ ৮:৩১ অপরাহ্ণ

চিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারালাইজড ও দৃষ্টিহীন হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এখনই যদি খালেদা জিয়ার চিকিৎসা করা না হয়, তাহলে তিনি প্যারালাইজড ও দৃষ্টিহীন হয়ে যেতে পারেন। সরকার চায় তিনি পঙ্গু হয়ে যাক, দৃষ্টিহীন হয়ে যাক। এ জন্য বারবার দাবি করার পরও তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।

বুধবার (৬ জুন)রাজধানীর একটি হোটেলে জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
কারাগারে খালেদা জিয়া অসুস্থ দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার সুপারিশ করেছিলেন ডাক্তাররা। কিন্তু কারা কর্তৃপক্ষ ও সরকার তাকে হাসপাতালে নিয়ে যায়নি।’
দেশ ও গণতন্ত্র আজ  গভীর সংকটে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে এ সরকার। গণতন্ত্র শেষ, বিচার বিভাগ শেষ, পার্লামেন্ট আগে থেকেই নেই। শেয়ারবাজার ও ব্যাংক লুট করেছে। এসবের বিরুদ্ধে খালেদা জিয়া আন্দোলন করছিলেন বলেই তাকে মিথ্যা মামলায় জাল নথি তৈরি করে কারাগারে আটকে রেখেছে। একটি পরিত্যক্ত কারাগারে বন্দি তিনি, যে কারাগারে আর কোনও কয়েদি নেই।’

মাদকবিরোধী অভিযানের নামে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ চলছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এভাবে চলতে পারে না। এই অভিযানকে আমরা শুরু থেকে প্রশ্নবিদ্ধ করেছি।দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান করবো, এর বিরুদ্ধে জনপ্রিতরোধ গড়ে তুলুন।’
সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের টার্গেট নিয়ে এ অভিযানে নেমেছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেই উদ্দেশ্যেই কক্সবাজারের ওয়ার্ড কাউন্সিলর একরামকে হত্যা করা হয়েছে। এলাকার সবাই বলছেন, তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। প্রকাশিত অডিও প্রমাণ করে যে, মাদকবিরোধী এই অভিযান সরকার ভিন্ন দিকে প্রবাহিত করছে। এভাবে বিচারবহির্ভূত হত্যা চলতে পারে না। আমরা কি কোনও জংলি দেশে আছি নাকি?’
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম প্রমুখ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী
সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সিঙ্গপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

দেশে বছরে উৎপাদিত হয় ২ হাজার ৫৭ কোটি ডিম

‘অবসরে গিয়ে রায় লেখা সংবিধানপরিপন্থী’

বাংলাদেশের তুরস্ক সফরে বিনিয়োগ সহযোগিতা জোরদার করার পরিকল্পনা

মন্ত্রণালয় থেকে ৬৬টি এজেন্সিকে সতর্কতা জারি

তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ ঘোষণা

পাইপলাইনে ভারতে থেকে এলো ৫ হাজার টন ডিজেল

সংকট মোকাবিলায় বিএনপি সরকার সফল: মির্জা ফখরুল

বিশ্বকাপের নিয়ে মেসির নতুন ইচ্ছে ও আশঙ্কা

গণতান্ত্রিক উন্নয়নে বাংলাদেশের পূর্ণ সমর্থন ব্যক্ত গুতেরেসের

সরকারের ঘোষণা: দ্রুততার সঙ্গে নির্বাচন শেষে ক্ষমতা হস্তান্তর হবে

সরকারের ঘোষণা: দ্রুততার সঙ্গে নির্বাচন শেষে ক্ষমতা হস্তান্তর হবে