Ajker Digonto
বৃহস্পতিবার , ৭ জুন ২০১৮ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

হাথুরুসিংহের মতোই স্বাধীনতা পাবেন স্টিভ রোডস

প্রতিবেদক
Staff Reporter
জুন ৭, ২০১৮ ৯:৩০ অপরাহ্ণ

২০১৪ সালের মে মাসে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়ে পুরো দলের নিয়ন্ত্রণ নিয়ে নেন হাথুরুসিংহে। দল নির্বাচন থেকে শুরু করে যাবতীয় সবকিছুই হতো হাথুরুসিংহের সিদ্ধান্তে। নতুন কোচ স্টিভ রোডসও পাচ্ছেন তেমন স্বাধীনতা।

বৃহস্পতিবার সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার বেক্সিমকোর অফিসে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানালেন নতুন কোচ পূর্ণ স্বাধীনতা পাবেন, ‘সে হাথুরুসিংহের মতোই স্বাধীনতা পাবে। কোচ হলেন শিক্ষকের মতো। তার ওপরে তো কথা বলার দরকার নেই। তার যে সব সাপোর্ট লাগবে, সব তাকে দেয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

স্টিভ রোডসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন বোর্ড প্রধান। তার মতে, ‘এটা নিয়ে আগেই কাজ করেছি আমরা। আমাদের তিনজনের শর্ট লিস্ট ছিল। তিনি সেখানে এক নম্বরে ছিলেন। গ্যারি কারস্টেন যে লিস্ট দিয়েছে, সেখানেও তার নাম ছিল। যেহেতু দুই তালিকায় তার নাম ছিল, এ কারণে তাকেই আমরা নিয়োগ দিয়েছি।  ঈদের পর ২০ জুন তিনি যোগ দেবেন। তার সঙ্গে আলোচনা করে বুঝেছি সে বাংলাদেশ দলকে অনুসরণ এবং বিশ্বাস করে দলটাকে অনেক দূর নিয়ে যেতে পারবে।’

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বেক্সিমকো কার্যালয়ে আসেন স্টিভ রোডস। তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে বৈঠক করেন। সেখানে বোর্ড প্রধান ছাড়াও অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকে রোডসের সঙ্গে অন্য কোচ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন, ‘অনেকগুলো পজিশন নিয়ে আমরা কথা বলছি। ব্যাটিং পরামর্শক, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ; সবগুলো নিয়ে কথা বলেছি। তবে আপাতত প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে অন্য কোচগুলোও নিয়োগ দেওয়া হবে।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নির্বাচনে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেবাই বিএনপির লক্ষ্য: আমীর খসরু
তফসিলের মাধ্যমে নতুন সুযোগের সৃষ্টি: মির্জা ফখরুল
ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ মির্জা ফখরুলের
হাদির ওপর হামলার ঘটনায় কাল দেশব্যাপী বিএনপির বিক্ষোভ ঘোষণা

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করবে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা বাজেট ঘোষণা

বাংলादेशে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী পাকিস্তান

এক যুগে হাইকোর্টে মৃত্যুদণ্ডের ১,১৫১ মামলার নিষ্পত্তি

আগামী নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১

বাণিজ্যখাতে বিদেশি সহায়তা: পিছিয়ে বাংলাদেশ

বাণিজ্যখাতে বিদেশি সহায়তা: পিছিয়ে বাংলাদেশ

ডেঙ্গুতে আক্রান্ত সালমান, ‘বিগ বস’ সামলাবেন করণ

শুক্রবার গায়েবানা জানাজা: ১৮ দলীয় জোট এর নতুন কর্মসূচী ঘোষণা

শুক্রবার গায়েবানা জানাজা: ১৮ দলীয় জোট এর নতুন কর্মসূচী ঘোষণা

কুলাউড়ায় চক্ষু হাসপাতাল উদ্বোধন হলো উন্নত আমেরিকান ফ্যাকো মেশিনের

সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটে রক্তদাতাদের ঢল