Ajker Digonto
শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের আওয়ামী লীগে স্থান দেওয়া যাবে না’

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

‘কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের স্থান আওয়ামী লীগে দেওয়া যাবে না’ উল্লেখ করে দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ক্লিন ইমেজের নেতাদের মাধ্যমে ওয়ার্ড, ইউনিট ও থানা আওয়ামী লীগের কমিটি গঠন করতে হবে। কোনো ধরনের বিতর্কিত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের স্থান দেওয়া যাবে না। মনে রাখবেন, একজন দুর্নীতিবাজকে কমিটিতে রাখবেন, সে বিশজন দুর্নীতিবাজকে স্থান দেবে। একজন চাঁদাবাজ বিশজন চাঁদাবাজকে স্থান দেবে।

শনিবার ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ঐতিহ্যবাহী ডেমরা থানা ও ৬৪, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। সম্মেলনের উদ্বোধন করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

‘মহানগরের ওয়ার্ড ও ইউনিট এখন আগের থেকে শক্তিশালী’ উল্লেখ করে মির্জা আজম বলেন, আজ ডেমরা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার আগে কিন্তু দেখা যায়নি। কিছুদিন আগে ঢাকা-৫ আসনে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে আমি সমন্বয়ের দায়িত্বপালন করেছিলাম। সেদিন কিন্তু এমন জোয়ার আমাদের চোখে পড়েনি। কিন্তু আজ দেখলাম। আগে ওয়ার্ড ইউনিট সম্মেলন হয়নি। সেই কাজ আমরা করতে পেরেছি। নেতাকর্মীদের জোয়ার সেই সম্মেলনের সুফল। আজ ঢাকা মহানগর আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন ইউনিট হিসেবে দুর্গ গড়ে উঠেছে।

তিনি বলেন, সংগঠন চালাতে হলে দলের গঠনতন্ত্র জানতে হবে। দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। প্রতি মাসে ওয়ার্ড ইউনিট নেতাদের সঙ্গে নিয়ে মিটিং করতে হবে। সেই মিটিংয়ের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হবে।

ষড়যন্ত্রের বিরুদ্ধ সবাইকে সতর্ক থাকার অনুরোধ করে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে আজ দেশের সব জায়গায় উন্নয়নের ছোয়া লেগেছে। গ্রাম-গঞ্জের রাস্তাঘাট আজ আর কাঁচা নেই। অথচ এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে আজ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন কোনো অপশক্তি রাজনীতির নামে অপরাজনীতি করতে না পারে।

ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি মিজবাহুর রহমান ভূঁইয়া রতন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক এসকে বাদল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফএম শরিফুল ইসলাম শরিফ, সদস্য সালাউদ্দিন বাদল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল মোল্লা, ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন প্রমুখ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ডিএসসিসির বিশেষ উদ্যোগ: প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালিত হবে
সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা, ৮০ হাজার নারী থাকবেন প্রাধান্য
চট্টগ্রামে নাশকতা মামলায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার
স্পিকারকে অভিভাবক হিসেবে দেখেই এগিয়ে যাবে এমপিরা: তথ্যমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্যের মরদেহ উদ্ধার

ভারতে ‘প্রেগন্যান্ট জব’ প্রতারণায় ঠিকাদার ১১ লাখ টাকা হারালেন

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

এআইয়ের প্রভাবের কারণে চিপ সরঞ্জাম খাতে ১৬ শতাংশ রাজস্ব বৃদ্ধি হবে

হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষে যুবক নিহত

টেকসই অর্থায়নে সহযোগিতা: ইউএনডিপির সঙ্গে বিএসইসির সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএনপি মহাসচিবের সাথে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বন্দর চুক্তি বাতিল: পানামাকে় বড় ধরনের অর্থনৈতিক সতর্কতা চীনের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নতুন বছরের শুরুতেই শুরু হতে পারে

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে ওয়ান স্টপ সার্ভিস উদ্যোগ ভূমিমন্ত্রীর উপদেশ