Ajker Digonto
সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বিয়ের ১০ মাস পরই স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী সারিকার মামলা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ

যৌতুক দাবি ও মারধরের অভিযোগে অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন তার স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে মামলা করেছে। আদালত মামলাটি আমলে নিয়ে তার স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে সারিকা সাবরিন বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটি আমলে নিয়ে বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। সারিকার আইনজীবী মাসুদুর রহমান মাসুদ বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুলের বিয়ে হয়। বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার বাবা-মা বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাবপত্র উপহার হিসেবে দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আসামি বদরুদ্দিন বাদী সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তাকে মারধর করতে থাকে। গত ৫ নভেম্বর আসামি বদরুদ্দিন ভিকটিম সারিকার কাছে ৫০ লাখ টাকা যৌতুকের টাকা এনে দিতে বলে। যৌতুকের টাকা না দেওয়ায় সারিকার এক কাপড়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

গত ১৯ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে এ বিষয়ে এক সালিশি বৈঠক হয়। বৈঠকে কথোপকথনের এক পর্যায়ে আসামি বলেন যে ব্যবসার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে হবে। দাবি করা টাকা না দিলে সারিকার সঙ্গে সংসার করবে না এবং তাকে তালাক দিয়ে বেশি টাকা যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করবেন বলে দ্রত চলে যান।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি (২.২.২২) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সারিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০০৬ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সারিকা। তারপর একটি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কারণে বেশ আলোচিত হন। তখন থেকে বেশ ধারাবাহিকভাবেই মডেলিংয়ে যুক্ত ছিলেন।

সারিকা অভিনয় শুরু করেন ২০১০ সালে। নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকটি ছিল অভিনয়ে তার প্রথম কাজ। এরপর অভিনয় ও মডেলিংয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েন তিনি। তবে মাঝে অভিনয়ে তুলনামূলক কম দেখা গেছে তাকে। নতুন জীবন শুরুর পর আবারও অভিনয়ে তিনি সক্রিয় হবেন বলে প্রত্যাশা ভক্তদের।

এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন সারিকা। তবে ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সেহরিশ আনায়া নামে তাদের এক কন্যাও রয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
একদিনে ১৫ দপ্তরে নতুন চেয়ারম্যান-ডিজি নিয়োগ
হাম উপসর্গে নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে রেকর্ড ভর্তি
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ভোলায় বিসিক অভিযানে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

জামায়াত আমিরের তরফে নিজে পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগের প্রস্তাব ভাবছেন শফিকুর রহমান

মেহেরপুরে সাপে কেটে শিশুর মৃত্যু

পর্দায় ‘দম’দার নিশো: গতানুগতিক মারপিট নয়, ভিন্নধর্মী অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হতে চান পর্দায়

চট্টগ্রামে জ্বালানি তেলের সংকট ও ভোগান্তি শীর্ষে

মানবসম্পদ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ জরুরি: চিফ হুইপ

শর্ত পূরণ না হলে আল নাসর ছাড়ার হুমকি রোনালদোর

ঠাকুরগাঁও হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন বেডের সংযোজন

এনসিএল টি-টোয়েন্টিতে রংপুর চ্যাম্পিয়ন

মতিঝিল থানার ডিসি-এসিডির বিরুদ্ধে বিএনপির মামলা

মতিঝিল থানার ডিসি-এসিডির বিরুদ্ধে বিএনপির মামলা