Ajker Digonto
শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

নগদ অর্থ ধরে রাখার প্রবণতা বাড়ছে

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ

দেশে সাধারণ মানুষের হাতে নগদ অর্থ ধরে রাখার প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। অনলাইন পেমেন্ট ব্যবস্থা, মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে লেনদেনে উত্সাহিত করার নানা উদ্যোগ নেওয়ার পরেও এ ধরনের চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। গত এক বছরে ব্যাংক খাতের বাইরে মুদ্রার প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ২৭ শতাংশ। এর ফলে উদ্বৃত্ত তারল্য কমেছে ব্যাংক খাতের। এর বাইরে নগদ অর্থ বেড়ে যাচ্ছে।

ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলেন, কোভিড মহামারির সময় থেকে নগদ অর্থ হাতে রাখার প্রবণতা বেড়েছিল। কারণ সেসময় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল, তাই প্রয়োজনীয় অর্থ রেখেছে। তবে মহামারি চলে গেলেও নগদ অর্থ ঘরে রাখার প্রবণতা কমছে না।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল শেষে ব্যাংক খাতের বাইরে বা মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ১৮১ কোটি টাকায়, যা ২০২১ সাল শেষে ছিল ২ লাখ ১০ হাজার ৭২৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়েছে ৫৭ হাজার ৪৫৮ কোটি টাকা বা ২৭ দশমিক ২৭ শতাংশ। ২০২২ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বেড়েছে ৬ দশমিক শূন্য দশমিক ১ শতাংশ।

অবশ্য বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি বৃদ্ধি ও ব্যাংক খাতের নেতিবাচক খবরের কারণে মানুষের হাতে নগদ অর্থ বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে সাধারণ মানুষ আগের চেয়ে বেশি নগদ অর্থ ব্যয় করছে। তাই মানুষ বেশি টাকা হাতে রাখছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০১৯ সাল শেষে ব্যাংক খাতের বাইরে নগদ অর্থ ছিল ১ লাখ ৫৬ হাজার ৫৮৩ কোটি টাকা, যা ২০২০ সাল শেষে বেড়ে হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৬২ কোটি টাকা। অর্থাত্ ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে নগদ অর্থের প্রবৃদ্ধি হয়েছিল ১৯ দশমিক ৭২ শতাংশ। আর ২০২০ সালের তুলনায় ২০২১ সালে এ বৃদ্ধির হার ছিল ১২ দশমিক ৪০ শতাংশ। ২০২১ সাল শেষে ব্যাংক খাতের বাইরে মানুষের হাতে নগদ অর্থ ছিল ২ লাখ ১০ হাজার ৭২৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ব্যাংক খাতে ২০২২ সালে আমানতের প্রবৃদ্ধিও কমেছে। গত বছর আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ। আর ঋণের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। ফলে যে আমানত জমা হচ্ছে, তার চেয়ে বেশি ঋণ যাচ্ছে। ২০২১ সাল শেষে আমানতের প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ২১ শতাংশ। আর ২০২০ সালে এ প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৫ শতাংশ। এদিকে আমানতের প্রবৃদ্ধি কম হওয়ায় ব্যাংকগুলোয় নগদ তারল্য কমে গেছে। এক বছরের ব্যবধানে উদ্বৃত্ত তারল্য কমেছে ৬৫ হাজার ৭৭৮ কোটি টাকা।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
সড়কে কোনো চাঁদাবাজি হবে না, গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
সৈয়দপুরে জনতার অভ্যর্থনায় সিক্ত এমপি বিলকিস
এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

প্রধান উপদেষ্টার আহ্বানে বাংলাদেশের জন্য মার্কিন কোম্পানিগুলোর আরও বিনিয়োগ প্রয়োজন

এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা নিযুক্ত

গভঃর বলেছেন, খেলাপি ঋণের সংকট কাটিয়ে উঠতে ১০ বছর সময় লাগবে

মির্জা ফখরুল: দীর্ঘদিন পরে দেশের মানুষ ভোটাধিকার পেয়ে ফিরে পেলেন স্বস্তি

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক বেতন কাঠামো ঘোষণা

প্রধান বিচারপতির প্রস্তাব: পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন

গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জালিয়াতি করেছে: রাশেদ খান

নিজস্ব চিপ নির্মাণের পথে অ্যানথ্রোপিকের উদ্যোগ