Ajker Digonto
রবিবার , ৭ মে ২০২৩ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বরিশালে স্টেডিয়াম থেকে ফুটবলারের লাশ উদ্ধার

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ৭, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ

রিশালে স্টেডিয়াম থেকে মো. সোহেল জমাদ্দার (২৩) নামে এক ফুটবলারের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. সোহেল জমাদ্দার (২৩) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে। তিনি ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-১৭ দলের গোলরক্ষক ছিলেন।

জানা যায়, বিয়ের আগে বরিশাল নগরীর বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোহেলের। তাদের সম্পর্কে বিচ্ছেদ হওয়ায় সোহেল অন্যত্র বিয়ে করেন। তবে সম্প্রতি সোহেল সেই মেয়ের সঙ্গে প্রেমের আবারও সম্পর্কে জড়িয়ে পড়েন। শনিবার রাতে মোবাইলে ওই পরকীয়া প্রেমিকাকে প্রথমে আত্মহত্যার সরঞ্জামাদির ছবি পাঠান সোহেল। পরে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন। রোববার সকালে স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে ওই ফুটবলারের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের বোন শান্তা জানান, শনিবার স্ত্রীর সঙ্গে সোহেল ভাইয়ের ঝগড়া হয়। ভাবী ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এদিকে রোববার খেলা থাকায় এদিনই স্টেডিয়ামে আসেন সোহেল ভাই। সন্ধ্যার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অন্যান্য খেলোয়াড়রাও সোহেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পরে ওই মেয়ে (সোহেলের প্রেমিকা) জানায়- সোহেল তাকে প্রথমে দড়ি ও একটি মইয়ের ছবি পাঠায়। পরে রাতে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানার পর সোহেল ভাইয়ের ইমু নম্বরে কল দিই। কিন্তু কেউ রিসিভ করেনি। সকালে এসে তার লাশ দেখতে পাই।

কোতোয়ালি মডেল থানার এসআই মো. শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই ফুটবলার। ভিডিও কলে রেখে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। আত্মহত্যার আগে পাঠানো ছবিও পাওয়া গেছে। এ ঘটনায় নিহত সোহেলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে এল প্রথম ট্যাংকার, আসবে আরও চারটি
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক
জামায়াতের সঙ্গে জোট করায় দল ছাড়লেন এনসিপির আরও ৭ নেতা
শেয়ারবাজারে দরপতনের পর বড় উত্থান

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

অস্ট্রেলিয়ায় সিরিজ হার এড়ালো ভারত, সিডনিতে দুর্দান্ত জয়ে রোহিত-কোহলি স্মরণীয়

নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন, কারা নেতৃত্বে আসছেন?

নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন, কারা নেতৃত্বে আসছেন?

তারেক রহমানকে সমর্থন জানিয়ে চার প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৯২১ জন

এডিবি থেকে গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০ কোটি ডলার ঋণ সুবিধা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের দাপট: আল জাওরাকে উড়িয়ে দিয়েছে রোনালদোরা

অবহায় অবস্থায় ওবায়দুল কাদের, সংকটাপন্ন অবস্থা

উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: নূরুল ইসলাম মনি

জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ট্রেম সফটওয়্যার TRMS উদ্বোধন

চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্সে নির্দেশনা: শুধুমাত্র আসামির দোষ স্বীকারে তদন্ত নয়