Ajker Digonto
রবিবার , ৪ আগস্ট ২০২৪ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ, পুলিশকে আইন মেনে চলার নির্দেশ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
আগস্ট ৪, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ

ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। আদালত আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন।

আজ রবিবার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দেন।

আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন। তবে নির্বিচারে গুলি করা যাবে না।

ব্যারিস্টার অনিক আর হক সাংবাদিকদের বলেন, পিআরবি অনুযায়ী কোনো ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করা যাবে না। তবে বিগত দিনে নিহতদের বেশিরভাগেরই মাথায় এবং চোখে গুলির আঘাত পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, চলমান আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মনজুর আল মতিন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটের আংশিক শুনানি করেন। শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়। তবে বুধবার ও বৃহস্পতিবার এই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি এস এম মাসুদ হোসেন অসুস্থ হওয়ায় শুনানি স্থগিত করা হয়।

মঙ্গলবার প্রথম শুনানির দিন হাইকোর্ট বলেন, ‘গত কয়েকদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কী আচরণ করবে, তা সিআরপিসিতে পরিষ্কার বলা আছে।’

আদালত আরও বলেন, ‘সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউ সংবিধান, আইন মেনে চলছি না। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।’

এছাড়া, রিটে গুলি না চালানোর পাশাপাশি আন্দোলনের ছয় সমন্বয়ককে কেন এবং কোন আইনে কয়েকদিন ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল সে বিষয়ে জানতে চেয়েছিলেন রিটকারী আইনজীবীরা।

রিটের শুনানির একপর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী বলেন, ‘গতকাল টিভিতে দেখেছি, এই ছয়জন (সমন্বয়ক) কাঁটাচামচ দিয়ে খাচ্ছে।’

আদালত এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘কাউকে আটক করে ডিবি অফিসে নিয়ে খাবার খাওয়াচ্ছেন, সেসবের ছবি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানান মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এটি কি জাতির সাথে মশকরা নয়? এটি আপনাদের কে করতে বলেছে? ডিবি অফিসে যাকে ধরে নিয়ে যান, তাকেই খাবার টেবিলে বসান। এভাবে জাতিকে নিয়ে মশকরা করবেন না।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নারীর ক্ষমতায়ন ও কন্যার নিরাপত্তা নিশ্চিতে ডা. জুবাইদা রহমানের জোরালো আহ্বান
গর্ভের সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশ করা যাবে না, হাইকোর্টের রায় প্রকাশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

গাইবান্ধার বেকরীরচর প্রাথমিক বিদ্যালয়: হস্তান্তরের আগেই নান্দনিক ভবনে ফাটল

রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমতি দিলেন বাইডেন

আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা কর্তৃপক্ষ

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে

কাতার বিশ্বকাপে হামলার আশঙ্কা

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

চিলির নতুন প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত

রূপগঞ্জের শিশু মাইশা গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরমাণু অপপ্রচার: ইসলামাবাদ

উত্তর কোরিয়ার প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ