Ajker Digonto
সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্য যেতে পারেন। তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।

এর আগে ঢাকা সফররত যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন ওনারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন।

পাচার হওয়া অর্থ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, পাচার হওয়া অর্থ বা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে আমরা চেষ্টা করছি। এটি একটি খুব কনফিডেনশিয়াল ইস্যু। এটা নিয়ে খুব বেশি কথা বলার আপাতত কিছু নেই।

ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের যেসব কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সে বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিশেষ করে লিগ্যাল মাইগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে। তারা বলছেন, সঠিক কাগজপত্র দিয়ে তারা জনবল নেবে। কিন্তু এক্ষেত্রে অপতৎপরতা ঠেকাতে তারা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরাও এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে তারা আমাদের সহযোগিতা করতে চেয়েছেন। নির্বাচন নিয়ে এখনই সুনির্দিষ্ট কোনো তারিখ আমরা বলতে পারছি না। তবে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দায়িত্ব শেষ করতে। আমাদের কয়েকটি কমিশন কাজ করছে। কমিশনগুলোর প্রস্তাবের ভিত্তিতে নির্বাচনের পরিবেশ ও তারিখ হতে পারে। আমরা তাদের বুঝিয়েছি, এখানে কেউ রাজনৈতিক কোনো ফায়দা লুটতে আসেনি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ইরানে ইসরায়েলের হামলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও তেহরানের পাল্টা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘর্ষ জোরদার
সৌদি আরবের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ
আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ স্থানে সরানো হয়েছে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও শুভকামনা

প্রতিশ্রুতির পথে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ ও আন্দোলন অব্যাহত

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির শুল্ক বহাল রেখে প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা

গয়েশ্বর চন্দ্র রায় ঘোষণা করলেন, মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না

শেরপুরে বিএনপির ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন

নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন: আসতে যাচ্ছে নতুন নেতৃত্ব?

বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ফ্লোটিলা আটক ও বিক্ষোভ

হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’ হয়েছি: টিউলিপ

হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’ হয়েছি: টিউলিপ

সিলেট সীমান্ত–সংলগ্ন ভারত অংশ থেকে আনা হলো বাংলাদেশির মরদেহ