Ajker Digonto
সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

কপিল শর্মার শোতে ফিরবেন সিধু, তবে দিলেন একটি শর্ত

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় কপিল শর্মার কমেডি শো এক দশক পেরিয়ে এখন ওটিটির পর্দায়। চলতি বছরেই টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় নতুন নামে এই অনুষ্ঠান যাত্রা শুরু করেছে। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’।

২০১৩ সালে ছোট পর্দার একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হয় ‘কমেডি নাইটস উইথ কপিল’। যেই শো দিয়ে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা।

শো-তে কপিল ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি অতিথির চেয়ারে বসেন অর্চনা পূরণ সিং। অর্চনার আগে দীর্ঘদিন ধরে এই দায়িত্বেও সামলেছিলেন সাবেক ক্রিকেটার ও রাজনীতিবীদ নভোজিৎ সিং সিধু। এবার ফের কপিলের শো-এ ফিরলেন সিধু!

কপিলের শো-তে তার নিয়মিত হাজিরা দেওয়ার পাশাপাশি জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন বিতর্কেও। শেষমেষ বিতর্কে জড়িয়ে পড়ার কারণেই কপিল শর্মার শো ছাড়তে হয় তাকে। এরপরই সেই জায়গা ভরাট করতে পা রাখেন অর্চনা। তিনিও দারুণ জনপ্রিয় লাভ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কপিলের শো-তে অতিথি হিসাবে সস্ত্রীক হাজির হয়েছিলেন সিধু। স্বভাবতই সিধুকে দেখে বেশ খুশি হয় নেটপাড়া। শো চলাকালীন কপিল তাকে অনুরোধ জানান, শো’য়ের আগামী সিজনে যেন পাকাপাকিভাবে ফিরে আসেন সিধু। একেবারে আগের মতো।

শোনামাত্রই সম্মতি জানান সিধু। তবে রাখেন একটি শর্ত। সেটি পূরণ হলেই আসবেন তিনি। কী সেই শর্ত? সিধু জানান, আগামী সিজনে অর্চনাও তার সঙ্গে থাকবেন এবং অর্চনার আসনের পাশেই তার আসন রাখতে হবে, এতটুকুই।

এই শর্ত পূরণ হলেই তিনি আবারও ফিরবেন কপিল শর্মা শো’তে। সিধুর মুখ থেকে এই কথা শুনে অভিভূত হয়ে পড়েন অর্চনা। তিনি সিধুকে ধন্যবাদও জানান।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
খুলতে যাচ্ছে ঋণচুক্তির জট, ১.৩ বিলিয়ন ছাড়ের সম্ভাবনা
নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সিইসির জানানো: ফেব্রুয়ারিতে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি চলমান

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

পিআর পদ্ধতি জনগণের প্রাণে নয়: মির্জা ফখরুল

জনপ্রিয়তার শীর্ষে বিএনপি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘দিন দ্যা ডে’

আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা নয়: নাহিদ ইসলাম

সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

ডিএসইতে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন, সূচক কমে ৭৫ পয়েন্ট

পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার জমকালো উদ্বোধন

জয়পুরহাটের হিমাগারে ৩৪ লাখ বস্তা আলু, কৃষক ও ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি