Ajker Digonto
সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

এ আর রাহমানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন সায়রা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ

গত কয়েক দিনে নেটপাড়া উত্তাল অস্কারজয়ী সুরকার এ আর রাহমান ও সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘোষণা নিয়ে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে তাঁর ২৯ বছরের দাম্পত্যজীবন শেষ হচ্ছে—এমন ঘোষণায় অবাক ভক্ত-অনুসারীরা। বিচ্ছেদ নিয়ে তুমুল চর্চার মধ্যে মুখ খুললেন সায়রা।
রাহমান নিজেও ভেবেছিলেন একসঙ্গে ৩০তম বর্ষে পদার্পণ করবেন। কিন্তু তা আর হলো কই। এর মাঝে নয়া গুঞ্জন রাহমানের দলের বেসিস্ট মোহিনীকে ঘিরে। কারণ, রাহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মাথায় তিনিও নিজের স্বামীর সঙ্গে যৌথভাবে ঘোষণা করেন, তাঁরা আলাদা হচ্ছেন। এর পর থেকে মোহিনী ও রাহমানের মধ্যে যোগসূত্র খুঁজছেন অনেকে। ইতিমধ্যেই চেন্নাই ছেড়েছেন সায়রা বানু। মুম্বাইয়ে রয়েছেন তিনি।

রাহমান ও মোহিনীকে নিয়ে ক্রমাগত যে ধরনের তথ্য প্রকাশ্যে আসছে, তাতে বিরক্ত পরিবার। ইতিমধ্যেই বাবার পাশে দাঁড়িয়েছেন ছেলেমেয়েরা। রাহমান নিজেও এ ধরনের তথ্য মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। নয়তো মানহানির মামলা করবেন তিনি।

এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সায়রা বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই আমি অসুস্থ। সেই কারণে চেন্নাই ছেড়ে মুম্বাইয়ে এসেছি। আমি সবকিছু থেকে বিরতি নিতে চেয়েছিলাম আসলে। সব ইউটিউবার ও সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধ করছি রাহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না। তাঁর কোনো দোষ নেই। তাঁর মতো মানুষ হয় না। আমার দেখা সেরা মানুষ।’

শেষে সায়রার সংযোজন, তিনি কেবলই শারীরিক অসুস্থতার জন্য চেন্নাই ছেড়েছেন। তাঁর কথায়, ‘আমি জানতাম, আমি চেন্নাইতে না থাকলেই লোকজন ভাববে, সায়রা কোথা গেল? আসলে আমার চিকিৎসা চলছে। চেন্নাইতে রাহমানের এত ব্যস্ততা থাকে যে ওখানে থাকলে এটা সম্ভব হতো না। আমি রাহমান কিংবা ছেলেমেয়েদের বিরক্ত করতে চাইনি।’

এই বিচ্ছেদ নিয়ে এ আর রাহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়।

ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। কিন্তু সায়রা অপারগ। তাঁদের বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ পাবেন সায়রা, এই নিয়ে ইতিমধ্যে নানা কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শ্রদ্ধা
ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্ক গেলেন তথ্যমন্ত্রী
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা
নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

‘ডেথ সেলে’ ইমরান খানের একাকী বন্দিজীবন

বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে কমিটি করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ভেনিজুয়েলায় মার্কিন পরিস্থিতি গভীর উদ্বেগ, জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিকোলাস মাদুরো

গভঃর বলেছেন, খেলাপি ঋণের সংকট কাটিয়ে উঠতে ১০ বছর সময় লাগবে

বিশ্বের দূষিত বাতাসের শহরে ঢাকা শীর্ষে: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

সাকিব আলসহ ১৫ জনের দুদকের তলব

কিশোরগঞ্জে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে শরীফুল আলম ও মাজহারুল ইসলাম নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী: ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের আহ্বান পর্যালোচনার

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

যুগে যুগে অস্থিরতার দায়-দায়িত্ব এবং এই মুহূর্তের সংকট উত্তরণ— মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক

যুগে যুগে অস্থিরতার দায়-দায়িত্ব এবং এই মুহূর্তের সংকট উত্তরণ— মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক