Ajker Digonto
মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

স্মৃতি-গান-আড্ডায় ঝালকাঠির হরচন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জুন ১০, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘আয় আরেকটিবার আয়রে সখা/ এই মিলনমেলায় হোক আবার দেখা/ পুরোনো সেই স্মৃতির পাতায়/ লিখব মোরা নতুন কথা’—এমন সূচনা সংগীতের মধ্য দিয়ে আজ সোমবার সকালে বিদ্যালয়টির মাঠে এই আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানটি ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গানে, আড্ডায়, স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

ঝালকাঠি সদর উপজেলায় হরচন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে বেলা ১১টার দিকে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, ‘সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমার প্রত্যাশা, একটি বাসযোগ্য, সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়টির শিক্ষার্থীরা সততা ও শৃঙ্খলা দিয়ে জয় করেছে পুরো দেশ। তিনি আশা করেন, শিক্ষার্থীরা এই মূল্যবোধের চর্চা অব্যাহত রাখবে এবং অন্যদেরও উৎসাহিত করবে।

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়া এ স্কুলের বয়স প্রায় ৭৬ বছর। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় পুরো স্কুল। এতে অংশ নেন প্রায় ৯০০ প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী। আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, স্মৃতিচারণা, খেলাধুলা, র‍্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সাজানো হয় পুরো অনুষ্ঠান।

পুনর্মিলনীতে আসা সাবেক শিক্ষার্থী জাফরিন জেরিন বলেন, ‘সহপাঠী ও সিনিয়র আপুদের পেয়ে অন্য রকম একটি দিন কাটল। মনে হয়েছে, আবারও ছাত্রজীবনে ফিরে গেছি।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
দেড় যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ
গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষিদ্ধ
নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

রপ্তানিকারকদের নিবন্ধনের মেয়াদ বাড়ল

সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত

দেশে গণতন্ত্রের পুনরুদ্ধারে নির্বাচন অপরিহার্য: আমীর খসরু

এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্রকামী মানুষের: তারেক রহমান

প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা

টিসিবির পণ্যের তালিকায় যোগ হচ্ছে চা, লবণসহ আরও ৫টি পণ্য নভেম্বর থেকে

প্রেস সচিবের এলো গুরুত্বপূর্ণ বার্তা: জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনাই মূল লক্ষ্য

সীমান্তে বিজিবির অভিযান, কুষ্টিয়া ও গাংনীতে বিপুল মাদক ও চোরাচালান পণ্য জব্দ

সারকোজির কারাদণ্ড কার্যকর, আজ থেকে কারাবাস শুরু

স্বর্ণের বাজারে অদ্ভুত অস্থিরতা: ১২ ঘণ্টাও টেকেনি নতুন দাম, ভরি ২ লাখ ৫৯ হাজার ছাড়াল