Ajker Digonto
বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামীতে ১০

দলীয় জোট সরকার গঠন করবে। এ জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং

ছাত্র প্রতিনিধিরা রয়েছেন। তিনি বলেন, আমি চাই দেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক।

নির্বাচিত হলে দলীয় পরিচয় বিবেচনা না করে সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করব।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের

সাবেক চেয়ারম্যান, কমিশনার ও ইউপি সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান

অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াবাজারের খাদিজা ইন হোটেলে অনুষ্ঠিত সভায়

সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন

সেক্রেটারি বেলাল হোসাইন।

ডা. তাহের বলেন, আগামীর নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। এ নির্বাচনকে তরুণ প্রজন্মের

জন্য সুখী ও সমৃদ্ধ সমাজ উপহার দেওয়ার মাইলফলক হিসেবে নিতে হবে। আগামীর বাংলাদেশ

হবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। নারী অধিকারের প্রশ্নে আমরা

আরও বেশি সোচ্চার রয়েছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ভারতীয়

আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছে।

আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এবং নতুন বাংলাদেশ গড়েছি।

ডা. তাহের দাবি করেন, ২০০১-০৬ মেয়াদে ক্ষমতায় থাকাকালে তিনি কোনো ধরনের দুর্নীতিতে

জড়িত ছিলেন না। মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তিনি

দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট পান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর

অ্যাডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমীর

ভিপি সাহাব উদ্দিন ও পৌর আমীর মাওলানা মুহা. ইব্রাহিম।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভূঁইয়া

খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমানসহ স্থানীয় নেতারা।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট
হজ যাত্রায় সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন
বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিশেষ বুকলেট প্রকাশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থি: আনু মুহাম্মদ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

মন্ত্রণালয় থেকে ৬৬ এজেন্সিকে সতর্কতা জারি

শেষ মূহূর্তের জোড়া গোলে এগিয়ে সার্বিয়া

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ

ঈদযাত্রা পরিদর্শন, আইন না জানাও একটা অপরাধ: আইজিপি

নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে: প্রেসসচিব

জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত ব্যর্থ করেছে

বাংলাদেশের অসাধারণ ছক্কা মারার রহস্য কী?

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান

জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন