Ajker Digonto
বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বিএনপিতে যোগ দিলেন সাবেক মন্ত্রী আবু সাইয়িদ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ

সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী, রাকসুর সাবেক সহসভাপতি এবং ১৯৭২ সালে বাংলাদেশের

সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের

কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে অধ্যাপক আবু

সাইয়িদ আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ এর আগে ২০১৮

সালের ২৬ নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়েছিলেন। গণফোরামে

যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে তিনি জাতীয়

ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছিলেন।

১৯৯৬ সালের নির্বাচনে পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান

নিজামীকে হারিয়ে সংসদ সদস্য হয়েছিলেন আবু সাইয়িদ। তখন পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের

তথ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন আবু সাইয়িদ। ওয়ান-ইলেভেনের পর দলে সংস্কারপন্থি হিসেবে

পরিচিতি পাওয়ায় নেতৃত্ব থেকে ছিটকে পড়েন আওয়ামী লীগের তখনকার তথ্য ও গবেষণা

সম্পাদক। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আবু সাইয়িদ

স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। কিন্তু নৌকার প্রার্থী শামসুল হক টুকুর কাছে হেরে যান

তিনি। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়ে

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হয়েছিলেন অধ্যাপক সাইয়িদ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নারীর ক্ষমতায়ন ও কন্যার নিরাপত্তা নিশ্চিতে ডা. জুবাইদা রহমানের জোরালো আহ্বান
গর্ভের সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশ করা যাবে না, হাইকোর্টের রায় প্রকাশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

কাপাসিয়ায় চ্যাম্পিয়ন ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়

সালমানের পরিবারের আপত্তি সত্ত্বেও ‘বুকের মধ্যে আগুন’ মুক্তি

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীলতা বিনিয়োগে এফবিসিসিআইয়ের বিশেষ সমন্বয় সভা

ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে ফিলিস্তিনের আপিল

ফুটবল তারকা জুড বেলিংহ্যাম ছেড়েছেন রিয়াল মাদ্রিদের মালিকানা কিনে মাল্টিপ্রপার্টি ব্যবসায় নামলেন

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে হকির ফাইনালে বাংলাদেশ

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

পাকিস্তানে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশের দেড় কোটি টাকা বরাদ্দ

কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: রুহুল কবির রিজভী