Ajker Digonto
বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

চ্যাম্পিয়ন্স লিগে কখনোই ম্যাচ জেতেনি, এমন দলের কাছে হারল সিটি

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক অবিস্মরণীয় অঘটনের জন্ম দিল নরওয়ের ক্লাব

বোদো গ্লিম্ট। টুর্নামেন্টের ইতিহাসে এর আগে কখনোই কোনো ম্যাচ না জেতা দলটি নিজেদের

মাঠে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। বুধবার সকালে

অনুষ্ঠিত এই ম্যাচে পেপ গার্দিওলার শিষ্যদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে

নরওয়েজিয়ান ক্লাবটি। নিজের দেশে খেলতে গিয়ে ম্যানসিটি তারকা আর্লিং হালান্ড ছিলেন

পুরোপুরি নিষ্প্রভ, অন্যদিকে গ্যালারিতে বসে এই ঐতিহাসিক বিজয়ের সাক্ষী হয়েছেন

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে।

ম্যাচের শুরু থেকেই বোদো গ্লিম্ট আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। যদিও ম্যানসিটি

পাল্টা কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু ফিল ফোডেন ও আর্লিং হালান্ড সেই সুযোগগুলো

কাজে লাগাতে ব্যর্থ হন। অন্যদিকে স্বাগতিকরা ম্যানসিটির রক্ষণভাগের দুর্বলতাকে কাজে

লাগিয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিশেষ করে সিটির বাম পাশের

রক্ষণভাগ বারবার ভেঙে পড়ছিল। ম্যাচের ২২তম মিনিটে ওলে ডিডরিগ ব্লমবার্গের ক্রস থেকে

গোল করে দলকে এগিয়ে দেন ক্যাসপার হগ। এর ঠিক এক মিনিট পরেই অর্থাৎ ২৩তম মিনিটে

সিটির রক্ষণের ভুলে বল কেড়ে নিয়ে ব্লমবার্গ ফাঁকায় দাঁড়ানো হগকে পাস দিলে তিনি

অনায়াসেই নিজের দ্বিতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধেও বোদোর দাপট অব্যাহত থাকে। জেন্স পিটার হাউগের দুর্দান্ত এক গোল

ম্যানসিটিকে ৩-০ ব্যবধানে পিছিয়ে দেয়। অবশ্য এর দুই মিনিট পরেই রায়ান চেরকির গোলে

কিছুটা আশা ফিরে পায় সিটিজেনরা। কিন্তু ম্যাচের ৬২তম মিনিটে বড় ধাক্কা খায় ইংলিশ

ক্লাবটি। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদ্রি এর্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে

মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ম্যানসিটি। এরপর আর ম্যাচে ফেরার মতো কোনো অলৌকিক

কিছু করে দেখাতে পারেনি গত দুই মৌসুম আগের চ্যাম্পিয়নরা।

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠে বোদোর সমর্থকরা। চ্যাম্পিয়ন্স

লিগে নিজেদের ইতিহাসের প্রথম জয়টি এমন এক পরাশক্তির বিপক্ষে আসবে, তা হয়তো অনেকেই

কল্পনা করতে পারেননি। ম্যানচেস্টার সিটির মতো তারকাখচিত দলকে হারিয়ে বোদো গ্লিম্ট

ইউরোপীয় ফুটবলে এক নতুন রূপকথার জন্ম দিল।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা
নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

মার্কিন শুল্ক হ্রাসের ঘোষণা، ভারতীয় অর্থনীতি ও শেয়ার বাজারে বড় উত্থান

প্রধানমন্ত্রী বলেন, এক মাসের কম সময়ে জনগণের প্রতিশ্রুতি শুরু করেছি

স্ত্রীর ধর্ম পরিবর্তন নিয়ে সমালোচনার জবাব ভ্যান্সের

‘সুবেদার’ ছবিতে ৬৯ বছর বয়সেও ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অনিল কাপুর

জঙ্গি নেতা রাহমানীর সিঙ্গাপুর ফেরত ১৪ অনুসারী কারাগারে, ১২ জন মুক্ত

ফল খান সুস্থ থাকুন

ফল খান সুস্থ থাকুন

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা আমিনুর রশিদ

মMirজা আব্বাসের দ্বারা নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ দেশকে বিরাজনীতিকরণের পরিকল্পনা সক্রিয়

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ, তিন বছরে সর্বনিম্ন

বন্ধুত্বে সরব নিরব-শখ!