Ajker Digonto
শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

হানিয়া আমিরের সফল প্রত্যাবর্তন ও দক্ষিণ এশিয়ায় জনপ্রিয়তার ঝড়

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ

দীর্ঘ এক বছরের বিরতি কাটিয়ে ছোট পর্দায় সগৌরবে ফিরেছেন পাকিস্তানের জনপ্রিয়

অভিনেত্রী হানিয়া আমির। তার প্রত্যাবর্তনের মাধ্যম হিসেবে বেছে নেওয়া ‘মেরি

জিন্দেগি হ্যায় তু’ ধারাবাহিকটি ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এই ধারাবাহিকে হানিয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা

বিলাল আব্বাস খান। আইরা ও কাময়ার চরিত্রে এই নতুন জুটির অনবদ্য রসায়ন দর্শকদের

মুগ্ধ করেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাগুলোতে।

২০২৫ সালের ৭ নভেম্বর এআরআই ডিজিটালে যাত্রা শুরু করা এই সিরিয়ালটি অল্প সময়েই

সাফল্যের শীর্ষে পৌঁছেছে। ইউটিউবে এর প্রতিটি পর্ব কোটির বেশি ভিউ পাচ্ছে এবং চলতি

বছরের জানুয়ারির শুরুতেই এটি ৬০০ মিলিয়ন ভিউ অতিক্রমের মাইলফলক স্পর্শ করেছে।

সিরিয়ালটির জনপ্রিয়তা কেবল পাকিস্তানের সীমানায় সীমাবদ্ধ নেই, বরং ভারত ও

বাংলাদেশের দর্শকদের মধ্যেও এর আবেদন প্রবলভাবে ছড়িয়ে পড়েছে। প্রেম, বিশ্বাস,

ভুল–বোঝাবুঝি এবং আবেগের জটিল সমীকরণ নিয়ে আবর্তিত এই গল্পের কেন্দ্রীয় চরিত্র

কাময়ার ও আইরার সম্পর্কের টানাপোড়েন দর্শকদের মানসিকভাবে আবিষ্ট করে রেখেছে।

সিক্স সিগমা প্লাসের প্রযোজনায় এবং মুসাদ্দিক মালেকের পরিচালনায় নির্মিত এই

ধারাবাহিকের টাইটেল গানটিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে।

নেটিজেনরা হানিয়া ও বিলালের অনস্ক্রিন রসায়নের প্রশংসায় পঞ্চমুখ হলেও কিছু ক্ষেত্রে

নেতিবাচক আলোচনাও রয়েছে। দর্শকদের একাংশের মতে, গল্পের গতি কিছুটা ধীর এবং অতিরিক্ত

ফ্ল্যাশব্যাক ব্যবহারের কারণে চিত্রনাট্য আরও ঝরঝরে হওয়ার সুযোগ ছিল।

হানিয়া আমির কেবল ছোট পর্দাতেই নয়, বড় পর্দাতেও নিজের সাফল্যের ছাপ রেখে চলেছেন। গত

বছরের মাঝামাঝিতে ‘সর্দার জি ৩’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক ঘটে। উল্লেখ্য

যে, ২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করা হানিয়া গত এক দশকে ‘মেরে

হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’ ও ‘আনা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে

নিজেকে পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এক বছরের

বিরতি শেষে তাঁর এই দুর্দান্ত প্রত্যাবর্তন ভক্তদের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি

করেছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
টিকাদানের মধ্যেও থামছে না হামে মৃত্যু
রাষ্ট্র আর গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
এনসিপি―র মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সালমানের পরিবারের আপত্তি সত্ত্বেও ‘বুকের মধ্যে আগুন’ মুক্তি

নদীর অবৈধ দখল ও নাব্যতা সংকটের সমাধানে নানা উদ্যোগ

কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় নিহত ৪০

কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: রুহুল কবির রিজভী

ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে আরও একধাপ এগিয়ে ম্যানইউ

পুলিশী বাঁধা ভেদ করে চুয়াডাঙ্গায় হরতালের সর্মথনে আইনজীবী সমিতি ও যুবদলের বিােভ মিছিল

পুলিশী বাঁধা ভেদ করে চুয়াডাঙ্গায় হরতালের সর্মথনে আইনজীবী সমিতি ও যুবদলের বিােভ মিছিল

গণমাধ্যমের ওপর ক্ষোভ কেন তা জনগণের কাছে স্পষ্ট করা দরকার: নাহিদ ইসলাম

দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর হত্যায় দুইজন গ্রেপ্তার

লালশাকের পুষ্টিগুণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির