Ajker Digonto
সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতার রোমান্টিক ছবি ভাইরাল: নেপথ্যে ‘রাক্ষস’ সিনেমার শুটিং

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ

শ্রীলঙ্কার মনোরম লোকেশনে চলছে ‘রাক্ষস’ সিনেমার শেষ ধাপের দৃশ্যধারণ। আর সেখানেই

নায়ক সিয়াম আহমেদ ও কলকাতার নায়িকা সুস্মিতা চ্যাটার্জির একটি রোমান্টিক ছবি

ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ছবিতে দুজনকে একে অপরের

দিকে তাকিয়ে থাকতে দেখে মনে হচ্ছে যেন গভীর প্রেমে মগ্ন। বিষয়টি নিয়ে পরিচালক

মেহেদী হাসান হৃদয়ও রহস্য জিইয়ে রেখে রসিকতা করে গণমাধ্যমকে জানান, শুটিংয়ের ফাঁকে

তারা ‘চুটিয়ে প্রেম’ করছেন। তবে বাস্তবতা হলো, সিনেমার পর্দায় তাদের রসায়ন জমজমাট

হলেও বাস্তবে তারা এখন খুব ভালো বন্ধু। ভাইরাল হওয়া ছবিটি মূলত সিনেমারই একটি গানের

দৃশ্যের অংশ। পরিচালক জানান, শুটিংয়ের প্রথম দিন থেকেই সিয়াম ও সুস্মিতার বোঝাপড়া

চমৎকার, যার প্রতিফলন ক্যামেরার সামনেও দেখা যাচ্ছে।

সাধারণত সিনেমার শুটিং চলাকালীন নিজের লুক গোপন রাখতে পছন্দ করেন সিয়াম আহমেদ।

‘জংলি’ সিনেমার মতো এবারও তিনি কঠোর গোপনীয়তা বজায় রাখছিলেন। তবে ভক্তদের কৌতূহল

মেটাতে এবং কিছুটা চমক দিতেই তিনি শ্রীলঙ্কা থেকে নায়িকার সঙ্গে এই ছবিটি শেয়ার

করেছেন। সহশিল্পী সুস্মিতা সম্পর্কে সিয়াম বলেন, সুস্মিতা অত্যন্ত মিশুক এবং ভালো

মনের মানুষ। গত ১৩ দিন ধরে শ্রীলঙ্কায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ চমৎকার। এই

সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে কলকাতার

সুস্মিতা চ্যাটার্জির। ছবিতে তাকে দেখা যাবে আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের

এক মেয়ের চরিত্রে। পরিচালক জানিয়েছেন, সুস্মিতার চরিত্রটি মূলত ড্রামা ও

রোম্যান্টিক ঘরানার, সেখানে কোনো অ্যাকশন দৃশ্য নেই।

‘রাক্ষস’ সিনেমার গল্পটি মূলত অন্ধকার জগতের প্রেক্ষাপটে নির্মিত। এতে প্রচুর

ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে, যা সচরাচর দেশীয় সিনেমায় দেখা যায় না বলে দাবি

নির্মাতার। বর্তমানে সিনেমার ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং ইউনিটের সবাই

শ্রীলঙ্কায় অবস্থান করছেন। আগামী ৫ ফেব্রুয়ারি তারা ঢাকায় ফিরবেন এবং ফেব্রুয়ারির

মাঝামাঝি সময়ে দেশে বাকি অংশের শুটিং শেষ হবে। রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত

এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে এবং শুটিংয়ের পাশাপাশি

সম্পাদনার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
আফগানিস্তানে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩
বিশ্বের জন্য এবার ১৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
মমতাকে সমর্থন, ভাষার অধিকার রক্ষার অঙ্গীকার

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার

বিএনপি ভবিষ্যত জুলাই সনদকে ইতিবাচক মনে করছে: রুহুল কবির রিজভী

স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল

ড. ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ দেশে ফিরলেন

এই সরকারের অধীনে মানুষ কোনো নির্বাচন চায় না: মির্জা ফখরুল

দেশের নির্বাচনমুখী পরিস্থিতি, ভোটচারণায় জনগণের ঐক্য and চসিক মেয়র সরকারের দায়িত্ব ও উন্নয়ন পরিকল্পনা ঘিরে আলোচনা

৩ পদে ৮২৬ বিচারকের পদোন্নতি সম্পন্ন

‘মানুষ জাপাকে বিরোধী দল মনে করে না’

গাজা যুদ্ধের অবসানে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব: মূল বিষয়গুলো

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বৈঠক