Ajker Digonto
বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ

ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) খেলার প্রচলিত নিয়মে

বড়সড় পরিবর্তন এনেছে। নতুন প্রকাশিত আইনে টেস্ট বা একাধিক দিনের ক্রিকেটে দিনের শেষ

ওভারের নাটকীয়তা ধরে রাখতে আনা হয়েছে বদল। আগামী ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর

হতে যাওয়া এই আইনে মোট ৭৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ভাষাগত সংশোধন এনেছে এমসিসি।

দিনের শেষ ওভার: এতদিন টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেটে দিনের শেষ ওভারে উইকেট পড়লে

সাধারণত খেলা সেখানেই শেষ করে দেওয়া হতো। কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে, দিনের শেষ

ওভারে উইকেট পড়লেও খেলা বন্ধ হবে না। ওভারের বাকি বলগুলো সম্পন্ন করতে হবে এবং নতুন

ব্যাটারকে ক্রিজে এসে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

এমসিসির ব্যাখ্যা, শেষ ওভারে উইকেট পড়লে ব্যাটিং দল নতুন ব্যাটার না নামিয়ে দিনের

খেলা শেষ করার যে সুবিধা পেত, তা অন্যায্য। এতে ম্যাচের নাটকীয়তা নষ্ট হতো। নতুন

নিয়মে পরিস্থিতি অনুকূলে থাকলে ওভার পূর্ণ করতেই হবে।

বাউন্ডারি ক্যাচ ও ‘বানি হপ’: বাউন্ডারির ঠিক সীমানায় ফিল্ডারদের কসরত বা ‘বানি হপ’

ক্যাচে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে

দিয়ে আবার মাঠে ঢুকে ক্যাচ ধরার যে কৌশল (বানি হপ) ব্যবহার করতেন, তা এখন কঠিন হবে।

নতুন নিয়মে, বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় ফিল্ডার মাত্র একবারই

বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচটি পূর্ণ করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে

থাকতে হবে।

ক্লাব ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট: উইলো কাঠের সংকট এবং ব্যাটের আকাশচুম্বী দাম

কমাতে প্রাপ্তবয়স্কদের ক্লাব ক্রিকেটে ‘ল্যামিনেটেড’ বা জোড়া দেওয়া কাঠের ব্যাট

(টাইপ ডি) ব্যবহারের অনুমোদন দিয়েছে এমসিসি। ২০১৭ সালে এটি শুধু জুনিয়র ক্রিকেটে

বৈধ ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, কেবল ঘরোয়া বা ক্লাব পর্যায়ে এই ব্যাট

ব্যবহার করা যাবে।

হিট উইকেট ও ইনিংস ঘোষণা: হিট উইকেটের সংজ্ঞায়ও এসেছে বদল। শট খেলার পর ভারসাম্য

হারিয়ে কিছুক্ষণ পর স্টাম্পে পড়ে গেলেও ব্যাটার আউট হবেন। তবে ভারসাম্য ফেরানোর সময়

ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্টাম্পে পড়লে আউট হবে না। এছাড়া ব্যাট হাত থেকে ছুটে

সরাসরি স্টাম্পে লাগলে আউট, কিন্তু অন্য ফিল্ডার বা কিপারকে স্পর্শ করে স্টাম্পে

লাগলে নট আউট।

অন্যদিকে, ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়ক এখন থেকে আর ইনিংস ঘোষণা বা ‘ডিক্লেয়ার’

করতে পারবেন না।

এমসিসি জানায়, নতুন এই আইনগুলো ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে

আন্তর্জাতিক ম্যাচে এগুলো অন্তর্ভুক্ত হবে কি না, তা নিয়ে আইসিসির ক্রিকেট কমিটিতে

আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এমসিসির আইন ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট জানান,

আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতেই ১৭৮৭ সাল থেকে চলে আসা আইনগুলো সময়োপযোগী করা

হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন
ভূ-রাজনীতি ও পরিবেশ সংকটের যোগসূত্র তরুণ প্রজন্মকে বুঝতে হবে: তথ্যমন্ত্রী
সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হকের মৃত্যু

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বার্লিনে ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধের সমাধানে অগ্রগতি, খুব শিগগির চুক্তি হতে পারে

পদ্মা সেতুতে দ্বিতীয় দিনে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার জ্বলছে

রেকর্ড ৩৬২ কোটি ডলারের রেমিট্যান্স এলো মার্চের ৩০ দিনে

রিজভীর আহ্বান: খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি এড়ান

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ব্রিটেনের রাজা চার্লসের রাজ্যাভিষেকে একমাত্র ভারতীয় শিল্পী সোনম

হরমুজ প্রণালিতে আটকা ৩১ নাবিকসহ ‘বাংলার জয়যাত্রা’, কূটনৈতিক সহায়তা চাইল বিএসসি

সাকিবের দুর্দান্ত অর্জন