Ajker Digonto
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর উদযাপন: মেলবোর্নে রাজপরিবার ও কিংবদন্তিদের আমন্ত্রণ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ১৩, ২০২৬ ৬:৪১ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেটের গৌরবময় ১৫০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রিকেট বিশ্বের

এই অনন্য মাইলফলক স্পর্শ করার মুহূর্তে অনেক কিংবদন্তি খেলোয়াড়কেও উপস্থিত থাকার

অনুরোধ করা হয়েছে।

১৮৭৭ সালের ১৫ থেকে ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইতিহাসের প্রথম

টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই মাইলফলককে স্মরণীয় করতে

২০২৭ সালের ১১-১৫ মার্চ এমসিজিতেই আয়োজন করা হবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের

বিশেষ দিবা-রাত্রির টেস্ট ম্যাচ।

এই উৎসবে ১৯৭৭ সালের শতবর্ষী টেস্টের সকল খেলোয়াড়কে উপস্থিত থাকতে অনুরোধ করা

হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অস্ট্রেলিয়ার

গণমাধ্যমকে জানান, ‘রাজা বা রাজপরিবারের কোনো প্রতিনিধি এই আয়োজনে উপস্থিত থাকলে

সেটি আমাদের জন্য বিশেষ সম্মানের হবে। বর্তমান সময়ে অনেক টেস্ট ম্যাচ পাঁচ দিন

পর্যন্ত গড়ায় না। তাই রাজকীয় সফরটি ম্যাচের শেষ দিকে নয়, বরং শুরুর দিকেই রাখার

পরিকল্পনা।’

পুরুষ ক্রিকেটের ইতিহাসে এমসিজিতে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজিত

হতে যাচ্ছে, যা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ব্যালট

পদ্ধতিতে ১ লাখ ২৫ হাজারের অধিক টিকিট বিক্রি হয়ে গেছে, যার বড় অংশই প্রথম তিন

দিনের জন্য বরাদ্দ।

আয়োজনের মহিমা নিয়ে গ্রিনবার্গ আরও মন্তব্য করেন, ‘এই টেস্ট ম্যাচ এবং এর সাথে

সংশ্লিষ্ট বিনোদন ও আয়োজনগুলোকে স্মরণীয় করে তুলতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে।

যাতে ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যথাযথভাবে উদযাপন করা যায়। এরমধ্যে সবচেয়ে

গুরুত্বপূর্ণ হল- কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানান, যারা টেস্ট ক্রিকেটকে এত

দারুণ ও স্থায়ী এক থিয়েটারে পরিণত করেছেন। মেলবোর্নে বিশ্ব ক্রিকেট পরিবারকে স্বাগত

জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ক্রিকেট বিশ্বের মহাতারকাদের মিলনমেলায় পরিণত করতে আইসিসির হল অব ফেমে স্থান পাওয়া

সব জীবিত নারী ও পুরুষ ক্রিকেটার এবং দুই দেশের সাবেক অধিনায়কসহ সাবেক টেস্ট

খেলোয়াড়দেরও এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী
হামে শিশু হত্যার দায়ে ইউনূসের বিচার দাবিতে মানববন্ধন
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী

দৌলতপুর সীমান্তে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি আটক, পরিবারের কাছে হস্তান্তর

দেশব্যাপী ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য টিকা কার্যক্রম শুরু

আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় আজ রাত ১২টা

প্রসূতির অস্ত্রোপচারে এক যুগ পর সেবা চালু হলো যে হাসপাতালে

রূপগঞ্জে দ্রুতগামী ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

বিএনপির নির্বাচনি ফ্ল্যাগশিপ কর্মসূচির উপর বিশেষ বুকলেট প্রকাশ

চীনে দাপুটে জয় দিয়ে বাফুফে একাডেমির যাত্রা শুরু

ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে নতুন বার্তা

কখন নির্বাচন, জানালেন উপদেষ্টা নাহিদ